Sunday, September 6, 2026
28 C
Kolkata

তাহেরপুর পৌরসভার ফলাফল নিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে

সুরজিৎ দাশ, নদীয়া: রাজ্যের পৌর দখলে ঝড় তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু নদীয়ার তাহেরপুর পৌরসভা গেছে বামদের দখলে। তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এবার আরও একধাপ এগিয়ে বামেদের বিরুদ্ধে অভিযোগ তুললো তৃনমূল কংগ্রেস। তাদের অভিযোগ”ভোটের আগের দিন মানুষকে ভয় দেখিয়ে টাকা বিলি করে কার্যত পৌরসভা দখল করেছে বামফ্রন্ট”। অন্যদিকে বামফ্রন্টের অভিযোগ “তৃণমূল সন্ত্রাস না তৈরি করলে আরও বেশি আসনে জয় পেতাম” পাল্টা দাবি বামফ্রন্টের।

গোটা রাজ্য জুড়ে যখন পৌরসভা ভোটের ফলাফলে সবুজ আবির উঠছে, ঠিক তখনই একমাত্র নদীয়ার তাহেরপুর পৌরসভায় নিজেদের জায়গা ধরে রাখলো বামফ্রন্ট। তাহেরপুর পৌরসভার 13 টি আসনের মধ্যে আটটিতে জয় লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে লাল শিবির। হারের কারণ হিসেবে তাহেরপুরের তৃণমূল নেতা পরিতোষ ঘোষ এর দাবি, “ভোটের আগের দিন বামফ্রন্টের দুষ্কৃতী বাহিনী গোটা রাত জুড়ে তাণ্ডব চালিয়েছে তাহেরপুরে। মানুষকে ভয় দেখানো থেকে শুরু করে টাকা বিলি করা হয়েছে”।নাহলে এই পৌর সভায় আমরা জয়লাভ করতাম।

যদিও তাহেরপুর সিপিআইএম নেতৃত্ব তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন, “তৃণমূল যদি সন্ত্রাস না চালাতো ভোটের দিন ছাপ্পা বুথ দখল না করতো তাহলে আরো বেশি আসনে জয়লাভ করে আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতাম”। যদিও তাহেরপুরের বিজেপি তাদের ব্যর্থতার দায় স্বীকার করেছে। তাদের দাবি,” সাংগঠনিকভাবে দুর্বল ও তার কারণেই তারা তাহিরপুরে দাগ ফোটাতে পারেনি”। সব মিলিয়ে তাহিরপুরের ফলাফল নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories