Saturday, March 14, 2026
32.9 C
Kolkata

বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদদের তালিকায় সিন্ধু, আমার আর টাকা চাই না বললেন তিনি

এনবিটিভি ডেস্ক: গত বছর ৫.৫ মিলিয়ন ডলার অর্থ উপার্জন করেছিলেন তিনি। ফোর্বস-এর বিচারে তিনি বিশ্বের অন্যতম ধনী মহিলা ক্রীড়াবিদদের মধ্যে ১৩তম স্থানাধিকারী ছিলেন। পিভি সিন্ধু এমন সম্মানে আপ্লুত বটে!

ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু অবশ্য বলছেন, ”তাঁর আর টাকার প্রয়োজন নেই। তিনি বলেছেন, টাকা অবশ্যই মোটিভেট করে। তবে এখন আর টাকাই সব নয়। মেডেল জয়টাই আমার কাছে সব।”

সিন্ধু আরও বলেছেন, ”ফোর্বস-এর তালিকায় বিশ্বের সেরা ক্রীড়াবিদদের সঙ্গে থাকায় আমার ভাল লাগছে। তবে অর্থ এখন আর আমার কাছে সব কিছু নয়। অনেক অর্থ উপার্জন করেছি। দেশের হয়ে পদক জয়টাই এখন আমার কাছে শেষ কথা।”

টোকিও অলিম্পিকে পদক জয়ের জন্য প্রস্তুতি শুরু করেছিলেন তিনি। এবার সোনা জয়ই তাঁর লক্ষ্য। এছাড়া আর কিছুই ভাবছেন না। সিন্ধু বলেছেন, ”আমি নিজের অতীত ভুলতে পারব না। আমার মা ও বাবা, দুজনেই ক্রীড়াবিদ। তাঁদের থেকে যে মূল্যবোধ আমি পেয়েছি সেটাই আমাকে এগিয়ে নিয়ে যায়। পদক জয়ের থেকে বড় কিছুই নেই।”

ব্যাডমিন্টনে BWF World Tour Finals ও World Championship জয়ী একমাত্র ভারতীয় তিনি। অলিম্পিকে পদকও জিতেছেন। তবে সোনা জয়ের স্বপ্ন যেন তাঁকে তাড়া করে বেড়াচ্ছে। আর শুধুমাত্র অলিম্পিকে সোনা জয়ের তাগিদই তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছে বলে জানান সিন্ধু।

Hot this week

গ্যাসের টান পড়তেই দুশ্চিন্তায় আইআইটি খড়্গপুর, কাঠের উনুনে রান্না শুরু ছাত্রাবাসে

জ্বালানি সঙ্কটের প্রভাব এবার পড়ল দেশের অন্যতম বড় শিক্ষা...

পাঞ্জাবে নর্দমা পরিষ্কার করতে নেমে মৃত্যু হরিশ্চন্দ্রপুরের যুবকের, শোকস্তব্ধ পরিবার

কাজের সন্ধানে ভিনরাজ্যে গিয়েছিলেন। কিন্তু সেই কাজই শেষ পর্যন্ত...

আজ রাজ্যে প্রধানমন্ত্রী! বৈধ নাম বাদ পড়ার অভিযোগে পার্ক সার্কাসে প্রতিবাদে সরব ভোটাধিকার রক্ষা মঞ্চ

কলকাতায় শনিবার রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে দিনভর উত্তেজনা ও তৎপরতার...

গাজা গণহত্যা মামলায় ইসরায়েলের পক্ষে আইসিজেতে হস্তক্ষেপ করল যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে দায়ের হওয়া গণহত্যার মামলায়...

Topics

আজ রাজ্যে প্রধানমন্ত্রী! বৈধ নাম বাদ পড়ার অভিযোগে পার্ক সার্কাসে প্রতিবাদে সরব ভোটাধিকার রক্ষা মঞ্চ

কলকাতায় শনিবার রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে দিনভর উত্তেজনা ও তৎপরতার...

গাজা গণহত্যা মামলায় ইসরায়েলের পক্ষে আইসিজেতে হস্তক্ষেপ করল যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে দায়ের হওয়া গণহত্যার মামলায়...

তেহরানে কুডস দিবসের মিছিলে বিস্ফোরণ, নিহত ১ মহিলা; উত্তেজনা আরও বাড়ল

ইরানের রাজধানী তেহরানে কুডস দিবসের মিছিলে আচমকাই বিস্ফোরণের ঘটনায়...

প্রধানমন্ত্রীর সভার আগে শহরে ‘গো ব্যাক মোদি’ লেখা হোর্ডিং, শুরু রাজনৈতিক তরজা

প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের আগেই কলকাতার বিভিন্ন জায়গায় হঠাৎ করে...

ঈদের আগে বহরমপুরে সম্প্রীতির ডাক, ইমাম সংগঠনের বিশেষ সভা

পবিত্র ঈদকে সামনে রেখে মুর্শিদাবাদে সম্প্রীতি ও ঐক্যের এক...

Related Articles

Popular Categories