Saturday, March 7, 2026
24.5 C
Kolkata

ফল ঘোষণার আগেই জয়ের প্রস্তুতি শুরু শাসকদলের!

গোলাম হাবীব, মালদা: গত শনিবার রাজ্যের ১০৮ টি পৌরসভায় নির্বাচন পক্রিয়া সম্পন্ন হয়। একাধিক জায়গায় বুথ দখল, ভোট লুটের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। তার প্রতিবাদে রাজ্য জুড়ে ১২ ঘন্টার বনধ ডাকে বিজেপি সমর্থকরা। কিন্তু বনধ সেভাবে প্রভাব ফেলতে পারেনি মানুষের মনে। এবার রাত পেরলেই পুরো নির্বাচনের ফলাফল গণনার কাজ শুরু হবে । আর তার প্রাক্কালে মালদার ইংরেজবাজার পুরসভা এবং পুরাতন মালদা পুরসভা বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা জয়ের অংক কষতে শুরু করেছেন।

এবারে ইংরেজবাজার এবং পুরাতন মালদা পুরসভা নিয়ে এক প্রকার ওয়ার্ড দখলে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। তবে প্রার্থীদের বিভিন্ন ওয়ার্ডে বিরোধীদের থেকে জয়ের ব্যবধান কতটা থাকবে, তা নিয়ে দলের মধ্যে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ । যদিও বিরোধীদের দাবি, “তৃণমূল এবারে ছাপ্পা ভোট দিয়েও পুরভোট দখল করতে পারবে না”। এখন সব মিলিয়ে শুধু সময়ের অপেক্ষা।

উল্লেখ্য, ২ মার্চ মঙ্গলবার মালদা কলেজে ইংরেজবাজার এবং পুরাতন মালদা পুরসভার ভোট গণনা কেন্দ্র করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে , দুটি পুরসভার ইভিএম মেশিন মালদা কলেজে নিয়ে আনা হয়েছে। স্ট্রং রুমের ইভিএম মেশিন গুলি রাখা হয়েছে। মালদা কলেজে কড়া পুলিশি নিরাপত্তায় স্ট্রং রুমের প্রহরায় রয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী । সমস্ত স্ট্রং রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ২ মার্চ সকাল সাতটা থেকে গণনা শুরু হয়ে যাবে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories