Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

সাত দফার লোকসভা নির্বাচন শুরু হচ্ছে কাল

সাত দফায় লোকসভা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচ শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার।  রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি লোকসভা আসনে ভোট হবে আগামীকাল।

এই পর্যায়ে পশ্চিমবঙ্গসহ পূর্ব ভারতের প্রায় সব কটি রাজ্যে ভোট হচ্ছে। প্রথম পর্যায়ে আগামীকাল উত্তর অঞ্চলের তিন আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে নির্বাচন হবে। সব আসনের ফল  ঘোষণা করা হবে আগামী ৪ জুন।

দক্ষিণ ভারতের তামিলনাড়ুর ৩৯ আসনের সব কটিতে ভোট হয়ে যাচ্ছে প্রথম দফায়। এরপর রয়েছে বিজেপিশাসিত রাজস্থান, সেখানে ২৫ আসনের অর্ধেক অর্থাৎ ১২টি আসনে এদিন নির্বাচন হবে।

উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ভোট হবে ৮টিতে। পূর্ব ভারতের বিহারের চারটি আসন, ছত্তিশগড়ের  বস্তার আসন, মহারাষ্ট্রের  চন্দ্রপুর ও গড়চিরোলি ছাড়া মহারাষ্ট্রেরই ভান্ডারা, রামটেক ও নাগপুরে ভোট হবে আগামীকাল।

পশ্চিমবঙ্গে ভোট হতে চলা তিন আসনেই ২০১৯ সালে জয় পেয়েছিল বিজেপি। এবারও কোচবিহার থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তাঁর বিপরীতে রয়েছেন পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের জগদীশচন্দ্র বসুনিয়া।

আলিপুরদুয়ার আসনে বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা।

জলপাইগুড়িতে বিজেপি আগেরবার জয়ী জয়ন্ত রায়কেই প্রার্থী করেছে।  তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে নির্মলচন্দ্র রায়কে। এখানে সিপিআইএমের প্রার্থী হয়েছেন দেবরাজ বর্মন।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories