Saturday, September 5, 2026
28 C
Kolkata

আমডাঙ্গায় শাশুড়িকে বটি দিয়ে খুন করল জামাই !

এনবিটিভি ডেস্কঃ   আমডাঙ্গার বোদাই গ্রামে জামাই খুন করল শ্বাশুড়ি কে। বটি দিয়ে কোপ মেরে নিজের শাশুড়িকেই মেরে ফেলে জামায় পলাশ কাহার। এই ঘটনার তদন্ত শুরু করেছ আমডাঙ্গা থানার পুলিশ। সকালে পলাশ কাহারের শ্বাশুড়ি সন্ধ্যা কাহার বাড়ি থেকে বেড় হয়েছিল কাজে যাওয়ার জন্য। তখন ভোড় পাঁচ টা। পথেই ছোট জামাই পলাশ কাহার শ্বাশুড়ির মুখ চেপে নিজের দাদার বাড়িতে নিয়ে গিয়ে তিন কোপ বসায় গলায়।

 

অভিযোগ জামাইয়ের দিকে। 

প্রতিবেশী ও আত্মীয়দের অভিযোগ বাড়ির ছোট জামাই পলাশ কাহার তার শালার থেকে টাকা নিয়ে জমি কিনে বাড়ি করে। সেই টাকা ফিরৎ দিচ্ছিল না। তা নিয়ে বিবাদের মধ্যে শ্বাশুড়ি পলাশের বৌকে কু পরামর্শ দিয়েছে, এই সন্দেহ পলাশের চোখে ভিলেন ছিলেন শ্বাশুড়ি সন্ধ্যা কাহার। সেই আক্রশ থেকে আজ সকালে শ্বাশুড়ি কে একা পেয়ে আক্রমন করে বলে অভিযোগ।

মৃতের এক মেয়ে অনিতা অভিযোগ তার মা কে গলায় কোপ দেয় । তার পরে পলাশ কাহার নিজেই তাকে বারাসাত হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করলে বেপাত্তা হয়ে যায় পলাশ কাহার। মৃতের পরিবার থেকে আমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করলেও অভিযুক্ত এখনও ধরা পড়েনি। এই ঘটনায় আতঙ্কের ছায়া পুরো গ্রামে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories