Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

কাবুল বিমানবন্দর পরিচালনায় তুরস্ক ও কাতার সাথে চুক্তির কাছাকাছি তালিবান

কাবুল বিমানবন্দর পরিচালনা নিয়ে একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে তুরস্ক ও তালিবান কর্তৃপক্ষ। চুক্তির খসড়া অনুযায়ী একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে তুরস্ক ও কাতার যৌথভাবে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরটির নিরাপত্তা প্রদান করবে। পাশাপাশি আঙ্কারা তালিবানকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেবে।
মিডল ইস্ট আই এর প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে আফগানিস্তান থেকে সকল বিদেশি সেনা পুরোপুরি প্রত্যাহার করে নেয়ার পরপরই চুক্তিটি চূড়ান্ত হবে। তুরস্ক ও কাতার একটি কনসোর্টিয়ামের মাধ্যমে বিমানবন্দরটি পরিচালনা করবে। এক্ষেত্রে একটি বেসরকারি প্রতিষ্ঠান গঠন করা হবে। যেখানে সাবেক তুর্কি সেনা ও পুলিশ সদস্য থাকবেন।
চুক্তির আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে তালিবানকে স্বীকৃতি দেবে তুরস্ক। তবে এ চুক্তির ক্ষেত্রে একটি বড় ধরনের সমস্যা রয়ে গেছে। গত বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কনসোর্টিয়ামকে বিমানবন্দরটির দায়িত্ব দিয়েছিল তৎকালীন ঘানি সরকার। এক্ষেত্রে তালিবানকে আলাদাভাবে তাদের সাথে চুক্তি করতে হবে।
উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহ থেকেই তুরস্ক আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহার শেষ হওয়ার পর কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নেয়ার বিষয়ে চেষ্টা চালিয়ে আসছে।
তুর্কি স্পেশাল ফোর্সের অতিরিক্ত সদস্য যারা বিমানবন্দরের টেকনিক্যাল খাতে সহায়তা দেয়া তুর্কি কর্মীদের নিরাপত্তার দায়িত্বে থাকবে, তারা সাদা পোশাকে দায়িত্ব পালন করবে এবং বিমানবন্দরের সীমানার বাইরে যেতে পারবে না।

২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার জেরে আফগানিস্তানে আগ্রাসন চালায় মার্কিন বাহিনী। অত্যাধুনিক সমরাস্ত্রসজ্জ্বিত মার্কিন সৈন্যদের হামলায় আফগানিস্তানের তৎকালীন তালিবান সরকার পিছু হটে।তবে একটানা দুই দশক যুদ্ধ চলে দেশটিতে।

দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দখলের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় ওয়াশিংটন। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালিবান সম্মত হয়।

চুক্তি অনুসারে ক্ষমতাসীন থাকা মার্কিন সমর্থনপুষ্ট আফগান সরকারের সমঝোতার জন্য তালিবান চেষ্টা করলেও দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এর পরিপ্রেক্ষিতে চলতি বছর মার্কিন সৈন্য প্রত্যাহারের মধ্যে পুরো দেশের নিয়ন্ত্রণে অভিযান চালাতে শুরু করে তালিবান। মে থেকে অভিযান শুরুর পর সাড়ে তিন মাসের মাথায় ১৫ আগস্ট রাজধানী কাবুলের অধিকার নেয় তালিবান যোদ্ধারা।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories