Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

আনিসের পরিবারের পাশে থাকার আশ্বাস এসডিপিআই প্রতিনিধি দলের

এনবিটিভি ডেস্কঃ আলিয়াবিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা ও প্রতিবাদী কণ্ঠ আনিস খানকে পরিকল্পিত ভাবে শুক্রবার রাতে হত্যা করা হয় বলে অভিযোগ। আজ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার (এসডিপিআই) রাজ্য প্রতিনিধি দল আনিসের বাড়িতে পৌঁছায়। প্রতিনিধি দল আনিসের পরিবারের সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে বিষদে জানার চেষ্টা করেন। এদিন পরিবারের পাশে থাকার ও সর্বত ভাবে সহযোগিতার করার আশ্বাসও দেন এসডিপিআই-এর প্রতিনিধি দল।

এদিন আনিসের বাড়িতে এসডিপিআই-এর প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন আইএএস অফিসার ও এসডিপিআই-এর রাজ্য সহ-সভাপতি স্বপন কুমার বিশ্বাস ও রাজ্য কমিটি সদস্য সারুর আলম। আরও উপস্থিত ছিলেন রাজ্য ট্রেজারার আফতাব আলম সহ আরও অনেকেই।

উল্লেখ্য, শুক্রবার ঠিক কি ঘটেছিল সে সম্পর্কে আনিসের বাবা প্রতিনিধি দলকে জানায়, অনেক দিন পরে বাড়িতে এসেছিল আনিস। এলাকায় জলসা দেখে ফিরে তিনতলার ঘরে ছিল আনিস।  গভীর রাতে ৪ জন বাড়িতে আসে। আমতা থানা থেকে এসেছে বলে জোর করেই বাড়ির ভিতরে ঢুকে পড়ে তারা। তাদের একজন পুলিশের পোশাকে ছিল। বাকি ৩ জন সিভিক ভলান্টিয়ারের পোশাকে। পুরনো মামলায় আনিসকে গ্রেফতার করতে এসেছেন বলে জানায়। ওই ৪ জন বাড়ি ঢুকে তিনতলায় চলে যান। সেখান থেকেই আনিসকে ঠেলে ফেলে দেওয়া হয়।

 স্থানীয়দের দাবি আনিস খান সবসময়ই এলাকার মানুষের পাশে থাকতেন। এমনকি এনআরসি বিরোধী আন্দোলনের সামনের সারিতে থাকতো আনিস। এলাকার প্রতিবাদী মুখ ছিলেন তিনি। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা যায়।  

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories