Wednesday, October 21, 2026
27 C
Kolkata

২২ সেপ্টেম্বর ত্রিপুরায় নয়া পদযাত্রার দিন ঘোষণা তৃণমূলের

নিউজ ডেস্ক : থেমে থাকতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। সে কথা টুইটে উল্লেখ করেছেন স্বয়ং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শুধু কড়া টুইট করে থেমে থাকেননি। বরং সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২২ সেপ্টেম্বর আগরতলায় পদযাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রেক্ষিতে ত্রিপুরা পুলিশকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে পদযাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ত্রিপুরা পুলিশ তাতে অনুমতি দেয়নি। তারপর ঠিক হয় পরেরদিন অর্থাৎ ১৬ তারিখ করা হবে পদযাত্রা। তাতেও সাড়া দেয়নি বিপ্লব দেবের পুলিশ। সেখানে নানা কথা উল্লেখ করে দুটি চিঠি দেয় ত্রিপুরা পুলিশ। যা টুইটে তুলে ধরেছেন অভিষেক।

২১ সেপ্টেম্বর ইডি দিল্লিতে তলব করেছে অভিষেককে। তার পরের দিনই অভিষেককে সামনে রেখে আগরতলায় পদযাত্রা করতে চায় তৃণমূল। কিন্তু পুলিশের অনুমতি মিলবে কি? প্রশ্নের উত্তর খুঁজছেন তৃণমূলের ত্রিপুরার নেতারা।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories