Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

পরমাণু খাতে প্রায় ১০ ট্রিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের

আমেরিকার ভাণ্ডারে মজুদ থাকা পরমাণু অস্ত্রের সংখ্যা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ২০১৭ সালের পর এই প্রথম আমেরিকা এ তথ্য প্রকাশ করল। মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, দেশের সক্রিয় এবং নিষ্ক্রিয় পরমাণু অস্ত্রের সংখ্যা ৩,৭৫০। বিবৃতিতে বলা হয়েছে, ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত পরমাণু অস্ত্রের এই সংখ্যা ছিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তর দাবি করেছে, পরমাণু নিরস্ত্রীকরণ প্রচেষ্টার ক্ষেত্রে রাষ্ট্রীয় পরমাণু অস্ত্রের মজুদ সম্পর্কিত তথ্যে স্বচ্ছতা বাড়ানো গুরুত্বপূর্ণ বিষয়।

২০১৮ সালের মার্চ মাসে শেষবারের মতো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পরমাণু অস্ত্রের সংখ্যা প্রকাশ করে বলেছিল, ২০১৭ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত আমেরিকার হাতে ৩,৮২২টি পরমাণু অস্ত্র মজুদ ছিল। ডোনাল্ড ট্রাম্পের আমলে পরমাণু অস্ত্র কর্মসূচি জোরদার করা হয় এবং দেশটির পরমাণু অস্ত্র আধুনিকায়ন করা হয়েছিল।

আমেরিকা এবং রাশিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্রধারী দেশ। এরপরে রয়েছে ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। এছাড়া ইহুদিবাদী ইসরাইলের গোপন পরমাণু অস্ত্র রয়েছে তবে তারা তা কখনো স্বীকার বা প্রত্যাখ্যান করে না।

১৯৪৫ সাল থেকে এ পর্যন্ত আমেরিকা ৭০ হাজারের বেশি পরমাণু ওয়ারহেড তৈরি করেছে যা সমস্ত পরমাণু অস্ত্রধারী দেশের মোট পরমাণু অস্ত্রের সংখ্যার চেয়ে বেশি। পরমাণু অস্ত্র তৈরির জন্য এ পর্যন্ত মার্কিন সরকার ৯.৬১ ট্রিলিয়ন ডলার খরচ করেছে। এছাড়া, আমেরিকা হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যারা মানব ইতিহাসে পরমাণু অস্ত্র দিয়ে কোনো দেশের ওপর হামলা চালিয়েছে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories