Wednesday, October 21, 2026
29 C
Kolkata

এবার তৃণমূল কংগ্রেসের ইশতেহারে যা আছে

লোকসভা নির্বাচনের জন্য ইশতেহার ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইশতেহার ঘোষণা করে তৃণমূল কংগ্রেস।

বিজেপিকে পরাজিত করতে পারলে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বাতিল করা হবে বলে জানিয়েছে দলটি।

তৃণমূল ইশতেহারে জানিয়েছে, দারিদ্র্যসীমার নীচে থাকা পরিবারগুলোকে প্রতি বছর বিনামূল্যের ১০ সিলিন্ডার এলপিজি (রান্নার গ্যাস) এবং প্রতি মাসে বিনামূল্যে পাঁচ কেজি রেশন (চাল, গম এবং শস্য) দেওয়া হবে। কৃষকদের উন্নয়ন ও সহযোগীতায় মিনিমাম সাপোর্ট প্রাইজ (এমএসপি) বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূল বলেছে, তারা এমএস স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে এই দাম নির্ধারণ করবে এবং উৎপাদনের গড় খরচের চেয়ে কমপক্ষে ৫০ শতাংশ বেশি মূল্য নির্ধারণ করবে।

পেট্রোল এবং ডিজেলের দাম সাশ্রয়ী স্তরে রাখার প্রতিশ্রুতিও দিয়েছে তৃণমূল। পাশাপাশি সকল স্তরের জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের গ্যারান্টিযুক্ত কাজের প্রতিশ্রুতি দিয়েছে এবং দেশব্যাপী কর্মীদের বর্ধিত ন্যূনতম মজুরি হবে ৪০০ রুপি।

শিক্ষার্থী, প্রান্তিক ও অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের জন্য উচ্চ শিক্ষার বৃত্তি তিনগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমুল। ইশতেহার অনুসারে, বয়স্ক (৬০ বছরের বেশি) নাগরিকরা মাসিক পেনসন ১ হাজার রুপি করে পাবেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories