Tuesday, March 10, 2026
24.5 C
Kolkata

এবার ফের বদল হল উচ্চমাধ্যমিকের সূচি, পরীক্ষা হবে ২, ৬ ও ৮ জুলাই

এনবিটিভি ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল। দীর্ঘ দু’মাসের বেশি সময় রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় হয়নি উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষাও। এরপর রাজ্যের শিক্ষামন্ত্রী উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিয়েছিলেন। ঠিক হয় বকেয়া পরীক্ষাগুলি হবে আগামী ২৯ জুন, ২ ও ৬ জুলাই।

এরপর রাজ্যের বুকে আছড়ে পড়ে প্রবল ঘূর্ণিঝড় আমফান। ফলে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে ফের অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। এবার ফের বদল হল উচ্চমাধ্যমিকের সূচি। মঙ্গলবারই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন, উচ্চমাধ্যমিকের অবশিষ্ট ৩টি পরীক্ষা হবে ২, ৬ ও ৮ জুলাই। তিনি জানিয়েছিলেন, সামাজিক দূরত্ব বজায় রেখেই পরীক্ষা নেওয়া হবে। অতিরিক্ত ভিড় এড়াতে প্রায় আড়াই হাজার কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ক্লাসরুমে একটি বেঞ্চের তফাতে ছাত্রছাত্রীরা বসবে। প্রতি বেঞ্চে একজন পড়ুয়া। ছাত্রছাত্রীদের মাস্ক পরে আসতে হবে। স্কুলে স্যানিটাইজার থাকবে।

সূত্রের খবর, মুলত কন্টেনমেন্ট জোনের আওতায় থাকা পরীক্ষার্থী ও আমফান বিধ্বস্ত এলাকার পরীক্ষার্থীরা দাবি তুলছিলেন দিন বদলের। সেই বিষয়টি বিবেচনা করেই উচ্চমাধ্যমিকের সূচি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানালেন পার্থ চট্টোপাধ্যায়। তবে পরবর্তী সময় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কবে কোন কোন পরীক্ষা হবে সেটা জানিয়ে দেবে।

Hot this week

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

মালদায় গৃহবধূকে নৃশংসভাবে মাথা থেতলে খুন

মালদার ইংরেজবাজার থানার আনন্দমোহরপুর এলাকায় রবিবার ভোরে এক মহিলার...

SIR এ অধিকাংশ মুসলিম নাম বাদ যাওয়ায় তীব্র প্রতিবাদে নামল নস্যশেখ ও ইমাম-মুয়াজ্জিন সংগঠন

কোচবিহারে ভোটার তালিকায় নির্বাচন কমিশনের SIR ঘিরে বিভিন্ন মহলে...

লখনউয়ে মুসলিম দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা!

উত্তরপ্রদেশের লখনউয়ের জানকিপুরম এলাকায় একটি আখের রসের ছোট দোকানে...

Topics

রমজান মাসে উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরে এক ইমামের উপর নৃশংস হামলা, গ্রেফতার ১

উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগর জেলায় ইমামের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে...

Related Articles

Popular Categories