Saturday, September 5, 2026
28 C
Kolkata

গেরুয়া সন্ত্রাসের ভয় করছেন তৃণমূল এজেন্টের মা, বললেন, আধাসেনা চলে গেলে কি হবে আমাদের?

নিউজ ডেস্ক : গেরুয়া শক্তি দ্বারা শাসিত সব রাজ্যে বিজেপি বিরোধী সব রাজনৈতিক আওয়াজকে স্তব্ধ করে দেয় তারা। কায়েম করে এক ত্রাসের রাজত্ব। এমন সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে এখন বদ্ধ পরিকর এ রাজ্যের গেরুয়া শিবির। এই জন্যেই দুই বেলা দিলীপ ঘোষের মুখে গুন্ডামী করার হুমকি শোনা যায়। নব্য হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু মুসলিম বিদ্বেষ বা অশালীনতা প্রদর্শনে দিলীপ ঘোষের প্রতিযোগী হয়ে উঠেছেন। তার পরিচালিত গেরুয়া বাহিনীর বাধায় নন্দীগ্রামের বহু বুথেই এজেন্ট দিতে পারেনি তৃণমূল কংগ্রেস। যেখানে যেখানে যেখানে এজেন্ট দিয়েছে সেখানে শুভেন্দু অধিকারীর বাহিনীর ভোট পরবর্তী পরিস্থিতিতে যে সন্ত্রাসের সৃষ্টি করতে চলেছে তা নিয়ে তৃণমূল এজেন্ট এবং তাদের পরিবারের মধ্যে তৈরি হচ্ছে আশঙ্কার। অবশেষে এই মুসলিম বিদ্বেষী এই কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্টি বলেও সম্মধন করেন।

 

নন্দীগ্রামে ভয়ে বুথে বসতে পারছেন না তৃণমূলের এজেন্ট। এমন অভিযোগের প্রেক্ষিতে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন (Election Commission)। এর পাশাপাশি নন্দীগ্রামের (Nandigram) বিভিন্ন জায়গায় তৃণমূলের এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

নন্দীগ্রামের (Nandigram) বয়ালে মোকতাব প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এজেন্টের নাম মৃণালকান্তি জানা। মৃণালকান্তিকে হুমকি দেওয়ার পর তিনি বাড়ি চলে যান বলে অভিযোগ। তাঁকে পুলিস আনতে গেলে মৃণাকান্তির মা বলেন, ‘তোমরা চলে গেলে কী হবে?’। পরে  আর বুথমুখো হননি মৃণালকান্তি জানা। এই ঘটনায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশন (Election Commission)।

বয়ালের ৬ ও ৭ নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। নন্দীগ্রামে ১৪ নম্বর বুথে তৃণমূল এজেন্টকে বাধাদান ও ৭৪ এবং ৭৫ নম্বর বুথে জমায়েত ও ২৪৮ নম্বর বুথে ভোটারদের বাধাদান অভিযোগ করেছে তৃণমূল। নন্দীগ্রামের শ্রীপাড়ায় আধা সেনার বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার উঠেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories