Saturday, March 7, 2026
24.5 C
Kolkata

বিজেপিতে গিয়ে আবার তৃণমূলে প্রত্যাবর্তন শুভেন্দু গড়ের এক জনপ্রিয় নেতার

নিউজ ডেস্ক : রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল-বদল বেশ জমে উঠেছে। গত কয়েক মাস থেকে চলা রাজনৈতিক দল বদলে সবথেকে বেশি উপকৃত হয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে সবথেকে বেশি নেতা-নেত্রী বিধায়ক সংখ্যা হারিয়েছে রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে অনেক ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে দেখা গিয়েছে যখন শাসক দল থেকে বিভিন্ন নেতানেত্রীরা নিজেদের সমস্যার কথা জানিয়ে যোগ দিয়েছেন বিজেপিতে কিন্তু সেখানে গিয়ে পরিস্থিতি বুঝে আবারো প্রত্যাবর্তন করেছেন তৃণমূল কংগ্রেসে। আবারো তেমন ঘটনা ঘটতে দেখা গেল। পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা সিরাজ খাঁ নিজের ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে ফিরলেন।

শুভেন্দু গড়ের পোড়-খাওয়া জনপ্রিয় তৃণমূল নেতা সিরাজ খাঁ। এতদিন তিনি পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষের পদে অধিষ্ঠিত ছিলেন। কিন্তু দলের মধ্যে তার গুরুত্ব হ্রাস পাওয়া এবং তার কাজে বাধা দেয়ার অভিযোগ তুলে কয়েকদিন আগেই  এ রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয় বর্গী এর হাত ধরে বিজেপিতে নাম লিখিয়েছিলেন তিনি। কিন্তু এবার আবার তিনি আজ বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের ফিরে এলেন পার্থ চট্টোপাধ্যায় এর হাত ধরে। তৃণমূলে প্রত্যাবর্তনের কারণ হিসেবে তিনি  বলেন, যাদের সঙ্গে সমস্যার কারণে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তারা সব এখন বিজেপিতে তাই তিনি আবার ফিরে এসেছেন তৃণমূল কংগ্রেসে।

সিরাজ খাঁ তৃণমূলে ফিরে সাংবাদিকদের বলেন, “বিজেপি বড় লোকদের দল সেখানে গরিবের স্থান নেই, আমার গরীবের দল তৃণমূল কংগ্রেসই ভালো। এই দল সাধারণ গরিব মানুষের জন্য কাজ করে।” তার প্রত্যাবর্তনের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “কৈলাসজি ওঁকে ঘটা করে বিজেপিতে নিয়ে গিয়েছিলেন, আমরাও ঘটা করে ফিরিয়ে আনলাম।”
তিনি আরো বলেন, সিরাজ খাঁ আমাদের দীর্ঘদিনের  সাথী। তিনি পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের এক জন গুরুত্বপূর্ণ নেতা। তাকে আবার স্বাগত তৃণমূল কংগ্রেসে। তবে তার দলত্যাগ এর ব্যাপারে বিজেপির রাজ্য নেতৃত্বে তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories