Tuesday, October 20, 2026
28 C
Kolkata

ফের একই ঘটনার পুনরাবৃত্তি, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ, ইডিকে দেখামাত্রই ভয়ে ফোন ফেললেন পরিতক্ত নর্দমায়!

২০২৩ সাল, জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় সিবিআই আধিকারিকরা। এই ঘটনায় রীতিমত সোরগোল পড়ে গেছিল বাংলায়। ফোনের যাবতীয় ইনফরমেশন সিবিআই আধিকারিকের কাছ থেকে গোপন করতে ফোন ছুড়ে পুকুরে ফেলে দেয় জীবনকৃষ্ণ সাহা। এরপর সেই ফোন খুঁজতে কার্যত নাকানি-চো ফবানি খেতে হয়েছিল সিবিআই আধিকারিকদের। একটা বিস্তর সময় ধরে ডুবুরি নামিয়ে, পুকুর চেছে উদ্ধার করা হয়েছিল জীবনকৃষ্ণ সাহার ফেলে দেওয়া দুটি ফোন।

আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেখা গেল। তবে এবার সিবিআই নয়, ইডিকে দেখে পালানোর আপ্রাণ প্রচেষ্টা বিফলে গেলো তার। জীবনকৃষ্ণের বিরুদ্ধে ফের অভিযোগ উঠছে, পালানোর সময় বাড়ির পিছনের ঝোপে মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দেন তিনি। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশের ঝোপ থেকে মোবাইল ফোন উদ্ধার করে ইডি। আপাতত তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ইডি আধিকারিকরা উপস্থিত রয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি অভিযোগ করছে, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করায় কোনরকম সহযোগিতা করেননি। শুধু তাই নয়, ব্যবহৃত দুটি ফোনের পাসওয়ার্ড ইডিকে জানাতে অস্বীকার করেন জীবনকৃষ্ণ সাহা। ইডি আধিকারিকরা এও জানান, জিজ্ঞাসাবাদে জীবনকৃষ্ণর দেওয়া উত্তরে প্রচন্ড অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে।

সূত্র মারফত জানা যাচ্ছে, প্রাথমিকভাবে ইডি আধিকারিকরা বুঝতে পারেননি, জীবনকৃষ্ণ সাহা ব্যবহৃত দুটি ফোন বাড়ির পাশে ফেলে দিয়েছেন। পরবর্তীতে ইডি আধিকারিক মারফত বাড়ির পাশের ঝোপের পরিত্যক্ত নর্দমা থেকে ফোন উদ্ধার করা হয়। ফোনটিতে কি তথ্য ছিল তা খতিয়ে দেখছে ইডি আধিকারিক।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories