Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

বসিরহাটে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠান

আলিনুর মন্ডল, বসিরহাটঃ আজ বসিরহাটের খোলাপোতার সোনার বাংলা অনুষ্ঠান প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠান। তৃণমূল কংগ্রেসের এক পদ এক নীতি কার্যকর শুরু হলো। উত্তর 24 পরগনা কে ভেঙে চার ভাগে ভাগ করা হলো। সাতটি বিধানসভা নিয়ে গঠিত হলো বসিরহাট নতুন জেলা। বসিরহাট জেলার নবনির্বাচিত সভাপতি হলেন সরোজ ব্যানার্জি। আজকে নবনির্বাচিত সভাপতি কে বসিরহাট উত্তর বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

উপস্থিত ছিলেন বসিরহাট তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সমীর বাছার, বসিরহাট উত্তর বিধানসভা নবনির্বাচিত সভাপতি মিহির ঘোষ, হাসনাবাদ ব্লকের নবনির্বাচিত সভাপতি এসকেন্দার গাজী, শ্রীনগর মাটিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল যুব সভাপতি কুতুবউদ্দিন টিয়া,এবং তৃণমূল যুব কংগ্রেসের কর্মী বৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি সরোজ ব্যানার্জি জানান তৃণমূল সুপ্রিমো আমাকে এতো বড় দায়িত্ব দেবেন তা কোনদিন আমি কল্পনা করতে পারিনি, তিনি আবেগ প্রবন হয়ে জানান আমাকে যে দায়িত্ব তৃণমূল সুপ্রিমো মাননীয় মমতা ব্যানার্জি এবং যুবরাজ অভিষেক ব্যানার্জি দিয়েছে তা আমি যথাসাধ্য পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরো বলেন আগামী দিনে তৃণমূল কংগ্রেস সংগঠন যাতে আরও শক্তিশালী হয় সেদিকে আমি সর্বদা নজর দেব।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories