Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

অমিত শাহকে নন্দিগ্রামে দাড়ানোর চ্যালেঞ্জ মমতার-২২১প্লাস সিট পাবে তৃণমূল

অমিত শাহ বারবার বলেছেন বাংলায় ২০০-র বেশি আসন পাবে বিজেপি। এ বার অমিতের বাংলা সফরের দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, তৃণমূল ২২১ এর বেশি আসনে জিতবে। এ টুকুই নয়, নন্দীগ্রাম থেকে অমিতকে তার বিরুদ্ধে লড়ার আহ্বানও জানালেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কলকাতায় একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম গােষ্ঠীর আলােচনাচক্রে গিয়েই এই চ্যালেঞ্জ ছােড়েন মমতা।

তৃণমূলনেত্রী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন ঘােষণার পর থেকেই রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়ে যায়। একদা নন্দীগ্রামের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী অমিত শাহর হাত ধরে বিজেপি তে যােগ দেওয়ার পরেই এই ঘােষণা করেন মমতা। জানান, তিনি একই সঙ্গে নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে প্রার্থী হতে চান।

বৃহস্পতিবার রাজ্য সফরে এসে মমতার সেই ইচ্ছাকে কটাক্ষ করেন অমিত। কোচবিহারের জনসভা থেকে বলেন, “২০১৮ সালে আমি বলেছিলাম, উনিশের ভােটে আমরা ২০টা আসন পাব। দিদি বলেছিলেন, ‘আমরা আন্ডা পাব।’ কিন্তু আমরা আন্ডা পাইনি। বাংলার মানুষ আমাদের ১৮টি আসন দিয়েছেন। আর দিদি ভয় পেয়ে গিয়েছেন। তাই এখন সিট খুঁজছেন। একটা আসনে দাঁড়ানাের সাহস না করে দু’টো আসনে দাঁড়াতে চাইছেন।”

কোচবিহারে এমন আক্রমণ করার পরে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর হয়ে অমিত যখন কলকাতায় পা রেখেছেন, তখনই অমিতকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা। বললেন, ”নন্দীগ্রামে আমার বিরুদ্ধে ভােটে লড়ুন উনি।” মমতা নন্দীগ্রামে প্রার্থী হতে চান বলার পর বিজেপি-র রাজ্য নেতৃত্ব আক্রমণ শুরু করে। ঘােষণার দিনই শুভেন্দু কলকাতায় একটি জনসভা থেকে জানান, নন্দীগ্রামে দল যাকেই প্রার্থী করুক, মুখ্যমন্ত্রীকে ‘হাফ লাখ’ ভােটে হারাতে না পারলে তিনি রাজনীতিই ছেড়ে দেবেন। এর পর প্রতিদিনই কোনও না কোনও সভায় এই আক্রমণ করে চলেছেন শুভেন্দু। পুরুলিয়ায় শুভেন্দু এমনও বলেন, “কোনও বিখ্যাত প্রার্থীর দরকার নেই, নন্দীগ্রামে মমতাকে হারাতে ধর্ষিতা রমণী রাধারানি আড়িই যথেষ্ট।” এত আক্রমণেও কোনও জবাব দেননি মমতা। এ বার জবাব দিলেন সেই আক্রমণ অমিতের গলায় শােনার অব্যবহিত পরেই।

আসন্ন বিধানসভা নির্বাচনকে তিনি আলাদা করে দেখছেন না বলেও বৃহস্পতিবার দাবি করেন মমতা। বলেন, “আলাদা কিছু নয়। যাঁর লড়াই করার সাহস আছে, সে কখনও ভয় পায় না।” একই সঙ্গে বলেন, “আমি “টিফাইটার’, প্রতিদিন রাস্তায় নেমে লড়াই করি। নির্বাচন একটা রুটিন ব্যাপার।”

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories