Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে চলল গুলি, আহত ২

শেখ সাদ্দাম,মালদা : এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংর্ঘষ। গুলির লড়াই। গুলি বিদ্ধ দুই। মালদার হরিশ্চন্দ্রপুর থানার কাতলামারী এলাকার ঘটনা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গুরত্বর আহত দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তর করা হয়েছে মালদা ম্যাডিক্যালে।তাদের গুলি লেগেছে পেটে ও পিঠে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে এলাকায় নেমেছে বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যেই নামানো হয়েছে রেপিড অ্যাকশন ফোর্স এর একটি কোম্পানি। থমথমে হয়ে রয়েছে কাতলামারী এলাকা।

এলাকা সুত্রে জানা গিয়েছে, এলাকার উনসাহার ও বাসির এলাকার দুই দাপুটে তৃণমূল নেতা কাতলামারী এলাকা কার দখলে থাকবে সেই নিয়ে বেশ কিছুদিন থেকে গোলমাল করছিলেন। এদিন বিকেলে ফের এলাকার দখল নিয়ে বচসা শুরু হয়। এরপরই একে অপরকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত বাসিরের দুই ছেলে গুলি বিদ্ধ হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। ঘটনাস্থলে উত্তেজনা রয়েছে। চলছে পুলিশি টহল। গুলি বিদ্ধদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে পরে চাঁচল স্পেশালিটি হাসপাতাল থেকে মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories