Tuesday, October 20, 2026
27 C
Kolkata

নারদ মামলায় ফিরহাদ-মদন-শোভনের অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ল, পরবর্তী শুনানি ২৮ জানুয়ারি

এনবিটিভি ডেস্কঃ  নারদ মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ আরও বাড়ল রাজ্যের তিন হেভিওয়েট রাজনীতিবিদের। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দিয়ে কয়েকটি শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পেলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। এদিন আদালতে শোভনের সঙ্গে ছিলেন তাঁর বিশিষ্ট বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও।

এদিন প্রত্যেককে ২০ হাজার টাকা ব্যক্তিগত বন্ড এবং দেশের বাইরে না বেরনোর শর্তে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হয়েছে। নারদ মামলার পরবর্তী  শুনানি ২৮ জানুয়ারি।

চলতি বছরে মে মাসের ১৭ তারিখ নারদ মামলায় তৃণমূলের তিন বিধায়ক ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিবিআই। ওইদিন চারজন গ্রেপ্তার হওয়ার পরই নিজাম প্যালেসে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটক। নিজাম প্যালেসে  প্রায় ৬ ঘণ্টা ছিলেন মুখ্যমন্ত্রী। দপ্তরের বাইরে ভিড় এত বেড়ে যায় যে বাড়তি বাহিনী মোতায়েন করে সেই ভিড় সামলাতে হয়। অবশেষে সেসব জট কাটিয়ে শর্তসাপেক্ষে জামিন পান ৪ নেতা, মন্ত্রী।

উল্লেখ্য, কেন্দ্রীয় সংস্থা ২০১৭ সালের ২০ এপ্রিল  মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪ ধারার অধীনে এই মামলাটি নথিভুক্ত করেছিল। ফিরহাদ হাকিম, ও তার ক্যাবিনেট সহকর্মী সুব্রত মুখার্জি, মদন মিত্র এবং আইপিএস অফিসার এসএমএইচ মির্জার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories