Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

সন্তানের প্রাণ বাঁচাতে মায়ের হসপিটাল পলায়ন, এ যেনো এক চলচ্চিত্রের ছবি

এনবিটিভি ডিজিট্যাল ডেস্ক: মা করোনা পজিটিভ। এদিকে সদ্যজাত শিশুর মধ্যে করোনা ছড়িয়ে পড়তে পারে, এই আশঙ্কায় ৪ দিনের সদ্যজাতকে হাসপাতালে ছেড়ে পালালেন মা। এই ঘটনায় চাঞ্চল্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সদ্যজাত শিশুর এখনও করোনা নেগেটিভ রয়েছে। তাকে মাতৃমা বিভাগের এসএনসিইউ-‌এ রাখা হয়েছে। এসএনসিইউ থেকে পরে বার করে সদ্যজাত শিশুরও করোনা পরীক্ষা করা হবে বলে মালদা মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে। মায়ের বাড়ি ভূতনি থানা এলাকায়। প্রসব যন্ত্রণা নিয়ে গত সপ্তাহে তিনি মালদা মেডিক্যালের মাতৃ বিভাগে ভর্তি হন। ৪ দিন আগে এক কন্যা সন্তানের জন্ম দেন। প্রসূতি থাকা অবস্থায় মায়ের করোনা পরীক্ষা করা হয়। সন্তান জন্ম দেওয়ার পর তিনি যে করোনা পজিটিভ তা জানতে পারেন। এই অবস্থায় সদ্যজাত শিশুকে এসএনসিইউ-‌র নিকু বিভাগের ৬ নম্বর শয্যায় রেখে তার চিকিৎসা চলতে থাকে। এই অবস্থায় সদ্যজাতের মধ্যে করোনা ছড়িয়ে পড়তে পারে বলে তিনি প্রসূতি বিভাগ থেকে নিখোঁজ হয়ে যান বলে খবর। তারপর খোঁজাখুঁজি করেও মায়ের কোনও খবর পাওয়া যায় না। এদিকে মায়ের নিখোঁজ হওয়ার খবরে চাঞ্চল্য ছড়াতে থাকে। পরে মা বাড়িতে পৌঁছে মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে ফোন করে তাঁর বাড়িতে পালিয়ে যাওয়ার ঘটনাটি বলেন। এ ব্যাপারে মালদা মেডিক্যালের এমএসভিপি অমিত দাঁ বলেন,‘‌মা বাড়ি পৌঁছে আমাদের ফোন করে জানান, মা করোনায় আক্রান্ত। সদ্যজাতকে এসএনসিইউ-‌এ রাখা হয়েছে। সেখান থেকে বার করার পর ওই শিশুর করোনা পরীক্ষা করা হবে। তারপর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।’‌ তিনি আরও জানান, ‘‌মা আপাতত হোম কোয়ারেন্টিনে রয়েছে। জেলা স্বাস্থ্যদপ্তর বিষয়টি জানে। মাকে কোভিড হাসপাতালে পাঠানো হতে পারে, বলে তিনি সেখান থেকে পালিয়ে যান বলে জানিয়েছেন। এদিকে শিশুর দেহেও করোনা হতে পারে, সেই আশঙ্কাও কাজ করছিল মায়ের মধ্যে।’‌

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories