Saturday, September 5, 2026
28 C
Kolkata

নতুন বছরে দুশ্চিন্তায় তামাক সেবনকারীরা! ফেব্রুয়ারিতে বাড়ছে তামাকজাত পণ্যের মূল্য

আগামী ১ ফেব্রুয়ারি থেকে সিগারেট, বিড়ি, তামাকজাত পণ্য ও পানমশলার দাম বাড়তে চলেছে। কেন্দ্র সরকার ৩১ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে নতুন কর ব্যবস্থার ঘোষণা করেছে। সেই ঘোষণায় জানানো হয়েছে, সিগারেট, পানমশলা ও অন্যান্য তামাকজাত পণ্যের উপর ৪০ শতাংশ জিএসটি আরোপ করা হবে। তবে বিড়ির ক্ষেত্রে জিএসটির হার থাকবে ১৮ শতাংশ।

এছাড়াও এই সব পণ্যের উপর নতুন করে স্বাস্থ্য সেস, জাতীয় নিরাপত্তা সেস এবং অতিরিক্ত আবগারি শুল্ক বসানো হচ্ছে। যদিও বর্তমানে চালু থাকা জিএসটি ক্ষতিপূরণ সেস তুলে নেওয়া হবে, তবুও নতুন করের হার বেশি হওয়ায় মোট করের বোঝা কমছে না। এর ফলে বাজারে এই সব পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে সাধারণ মানুষের খরচ আরও বাড়বে এবং ধূমপায়ী ও তামাক ব্যবহারকারীরা বেশি চাপের মুখে পড়বেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories