Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

আজ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

 এনবিটিভি ডেস্কঃ  গঙ্গাসাগর মেলা নিয়ে সোমবার প্রস্তুতি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা (কুম্ভমেলার পরে)। সাগর দ্বীপের দক্ষিণে হুগলি নদী বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থ। তাই প্রতিবছর মকর সংক্রান্তির দিন এখানে বহু লোক তীর্থস্নান করতে আসেন, তবে বিহার-উত্তরপ্রদেশ থেকে আগত অবাঙালি পুণ্যার্থীদের ভিড়ই হয় সর্বাধিক।

চলতি বছরের করোনাবিধির কথা মাথায় রেখে ময়দানে আরটিপিসিআর টেস্ট  করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ৬০০ বেডের করোনা হাসপাতাল প্রস্তুত রাখা হচ্ছে। পাশাপাশি তিনি ঘোষণা করেন, গঙ্গাসাগর মেলায় ৬ দিনে অতিরিক্ত ৭০টি ট্রেন চলবে। তাছাড়া কলকাতায় ২৪ ঘণ্টা চালু থাকবে কন্ট্রোল রুম। বাসস্ট্যান্ডগুলিতে থাকবে হেল্প ডেস্ক ।

  • হাওড়া এবং শিয়ালদহ-নামখানা রুটে অতিরিক্ত ৭০টি ট্রেন চলবে।
  • চলবে বাড়তি সরকারি-বেসরকারি বাস। মেলার দিনগুলিতে চলবে ২,২৫০টি বাস।
  • মানুষকে সচেতন করতে মেলায় ১০০০টি স্বেচ্ছাসেবী সংস্থার সাড়ে ৬ হাজার স্বেচ্ছাসেবক থাকবেন।
  • নজরদারির জন্য মেলায় থাকছে ১,০৫০টি সিসিটিভি।
  • অগ্নিকাণ্ড রুখতে থাকছে ২৫টি ইঞ্জিন ও ১০টি অস্থায়ী ফায়ার স্টেশন।
  • করোনা রুখতে মেলায় ১৩টি মেডিক্যাল স্ক্রিনিং ক্যাম্প থাকবে।
  • কলকাতায় ময়দান থেকে সাগরগামী বাসে ওঠার আগে হবে RT-PCR টেস্ট। থাকছে ১৩টি পৃথক ক্যাম্প।
  • মেলায় ৬০০ শয্যার একটি কোভিড হাসপাতাল ও ৫টি আইসোলেশন সেন্টারের আয়োজন রয়েছে।
  • সকলকে মাস্ক পরতে হবে। মাস্ক বিলি করবে সরকার এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলি। মানতে হবে শারীরিক দূরত্ববিধি।
  • মেলায় দুর্ঘটনা ঘটলে সাগর থেকে এসএসকেএম পর্যন্ত গ্রীন করিডর করার নির্দেশ মুখ্যমন্ত্রীর।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories