Wednesday, October 21, 2026
25 C
Kolkata

জাঙ্গীপাড়া ব্লকের মুণ্ডুলিকা গ্রাম পঞ্চায়েতের বার্ষিক গ্রাম সভা

বাদশা সেখ, জাঙ্গীপাড়া, হুগলী: জাঙ্গীপাড়া ব্লকের অন্তর্গত মুণ্ডুলিকা গ্রাম পঞ্চায়েতে বার্ষিক গ্রাম সভা অনুষ্ঠিত হল। বেশ কিছুদিন ধরেই চলছে জাঙ্গীপাড়া ব্লকের সমস্ত পঞ্চায়েত ভিত্তিক গ্রাম সভা। বুধবার দুপুরে গ্রাম সভা শুরু হয়, অনুষ্ঠানে বিশেষ অতিথি বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী সহ ব্লক এবং পঞ্চায়েত স্তরের কর্মী- সদস্যদের সংবর্ধনা যাপন করে তাদের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সারাবছর গ্রামের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন পঞ্চায়েত প্রধান ও উপ প্রধান।

অনুষ্ঠানে জাঙ্গিপাড়া বিধানসভা সহ মুণ্ডুলিকা গ্রাম পঞ্চায়েতের সমস্ত উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী। তিনি বলেন, বিগত দশ বছরে আমি জাঙ্গীপাড়ার আমূল পরিবর্তন ঘটিয়ে দিতে পেরেছি। রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের আওতায় আনতে পেরেছি জাঙ্গীপাড়ার বিধানসভার মানুষকে। এভাবেই জাঙ্গীপাড়ার মানুষের পাশে থেকে কাজ করে যাব। তিনি তার বক্তব্যের মাধ্যমে মুণ্ডুলিকা গ্রাম পঞ্চায়েতের কর্মী-সদস্যদের ভুয়সী প্রশংসা করেন।

গ্রাম সভায় উপস্থিত ছিলেন, হুগলী জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জাঙ্গীপাড়া বিধানসভার বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী, হুগলী জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ আব্দুল জব্বার, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র, কর্মাধ্যক্ষ আব্দুল রহিম দুল, মোহনলাল নাড়ু, সামসের মল্লিক, তুষার রক্ষিত সহ উক্ত অঞ্চলের সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ও কয়েকশত সাধারণ মানুষ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories