Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

জাতীয় সড়ক ও রাজ্য সড়কে মোটর ভ্যান চালাতে দেওয়ার দাবিতে বিক্ষোভ টোটো ও মোটর ভ্যান চালকদের

এনবিটিভি ডেস্ক:গত কয়েকদিন ধরে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে মোটর ভ্যান চালাতে দেওয়ার দাবি নিয়ে ইতিমধ্যে দু’বার কাঁকসা থানা ঘেরাও করে মোটর ভ্যান চালকরা। এবার মোটর ভ্যান চালকদের সাথে আন্দোলনে যোগ দেন পানাগর বাজার এবং কাঁকসার মোটর ভ্যান চালকরা।

সোমবার শতাধিক মোটর ভ্যান ও টোটো চালকরা প্রথমে কাঁকসার বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। বিক্ষোভের পর কাঁকসার বিডিওকে স্মারক লিপি জমা দেন তারা।

পাশাপাশি আজ কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি এবং কাঁকসা ট্রাফিক গার্ডের দপ্তরেও এদিন স্মারকলিপি জমা দেন তাঁরা। মোটর ভ্যান চালকরা জানিয়েছেন, জাতীয় সড়ক ও রাজ্য সড়কে তাঁদের ফটো এবং মোটর ভ্যান চলার অনুমতি দিতে হবে প্রশাসনকে, নচেৎ বিকল্প তাঁদের ব্যবস্থা করতে হবে। কারণ, বহু টোটো ও মোটর ভ্যান চালক ব্যাংক ঋণ নিয়ে তাঁরা এই পেশার সঙ্গে যুক্ত হয়েছেন। ফলে মোটর ভ্যান ও টোটো রাস্তায় না নামলে তাঁরা ব্যাংক ঋণ শোধ করবে কিভাবে সেই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

যদি প্রশাসন তাদের মোটর ভ্যান ও টোটো জাতীয় সড়ক ও রাজ্য সড়কে চলতে না দেয় তবে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories