Saturday, August 1, 2026
32.3 C
Kolkata

ট্রেড লাইসেন্স নিয়ে অভিনব উদ্যোগ আসানসোল পুরনিগম কতৃপক্ষের

এনবিটিভি,নিজস্ব সংবাদদাতা, আসানসোল, ১৯ই আগষ্ট: ট্রেড লাইসেন্স নবীকরণ ও নতুন দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিলো আসানসোল পুরনিগম কতৃপক্ষ। নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স দিতে না পারলে পুর আধিকারিককে আর্থিক জরিমানা দিতে হবে। বুধবার একথা জানান আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, নতুন ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আবেদনকারী তা সর্বোচ্চ ৭ দিনের মধ্যে তা পেয়ে যাবেন। আর ট্রেড লাইসেন্স নবীকরণ বা রিন্যুয়ালের ক্ষেত্রে সর্বোচ্চ সময় সীমা হলো ৫ দিন। তবে যিনি ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন তাকে নির্দিষ্ট ফর্ম বা আবেদন পত্রের সঙ্গে সব কিছু ঠিক ভাবে জমা দিতে হবে। তার পরেও যদি তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স হাতে না পান তবে, তিনি পুরকতৃপক্ষকে জানাবেন। পুর কতৃপক্ষ তা তদন্ত করে দেখবেন। যদি দেখা যায় লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কোন আধিকারিকের গাফিলতি আছে, তাহলে তার কাছ থেকে আর্থিক জরিমানা আদায় করা হবে। নির্দিষ্ট সময়ের পরে দিন প্রতি আধিকারিকের কাছ থেকে ১০০ টাকা করে জরিমানা আদায় করা হবে। এক্ষেত্রে কোন কিছু বরদাস্ত করা করা হবেনা। আমাদের উদ্দেশ্য হলো, পুর এলাকার ব্যবসায়ীদের কাছে সঠিক ভাবে পুর পরিসেবা পৌঁছে দেওয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণা ও তার ভাবনাকে কাজে লাগিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ব্যবসায়ীরা অনলাইনের মাধ্যমে ঘরে বসে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন পত্র জমা করুন। সবকিছু অনলাইনের মধ্যে হবে। এক্ষেত্রে কাউকে সময় নষ্ট করে পুরনিগমে আসতে হবে না। তারা সবকিছু ঘরে বসেই পেয়ে যাবেন।

Hot this week

‘যে পুলিশ গুলি চালাল, তারাই তদন্ত করবে?’ বারুইপুর-কাণ্ডে হাই কোর্টের দ্বারস্থ পরিবার

বারুইপুরের সূর্যপুরে এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যুর ঘটনায় তদন্তকারী সংস্থা পরিবর্তনের...

মোদিকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ, মেটার ভারতীয় প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে মামলা

নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে...

হাসপাতালে মোবাইল ও ছবি তোলায় কড়াকড়ি, হলদিয়ায় নতুন নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে মোবাইল ব্যবহার ও ছবি তোলা নিয়ে...

রাতের অন্ধকারে শিলাবতী থেকে অবাধে চলছে বালি পাচার! অভিযোগের তির বিজেপির দিকে

বাঁকুড়ার সিমলাপালের পাথরডাঙা-ভেলাইডিহা কজওয়ের কাছে শিলাবতী নদী থেকে রাতের...

Topics

‘জেন জিকে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না’, মোদি-শাহকে কড়া বার্তা রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে মন্তব্য করার অভিযোগে এক...

পরীক্ষার হল থেকেই হোয়াটসঅ্যাপে প্রশ্ন! ওড়িশায় মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

নিট-সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝেই ফের...

যন্তর মন্তরের কটূক্তি নিয়ে ফের মুখ খুললেন মোদী, ‘দুষ্টু’ জেন জি-দের ক্ষমা করে দিয়ে নৈতিকতার বার্তা

শুক্রবার গভীর রাতে ফের একটি ভিডিওবার্তা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী...

Related Articles

Popular Categories