Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

এক দিনেই ৪০ হাজার মনোনয়ন দাখিল তৃণমূলের

এনভিটিভি, ওয়েবডেস্ক: রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটের ঘোষণা করতেই গ্রাম বাংলায় ভোট প্রস্তুতি গতি পেয়েছে। ৯ জুন থেকেই জেলায় জেলায় শুরু হয়েছিল মনোনয়ন দাখিলের পালা। কিন্তু মনোনয়নের শুরুতে শাসক তৃণমূল কংগ্রেসের থেকে অনেক এগিয়ে ছিল বিরোধীরা। রাজ্য নির্বাচন কমিশনের রিপোর্ট বলছে, মনোনয়নের প্রথম দিন সবথেকে বেশি মনোনয়ন জমা দেয় বিজেপি। দ্বিতীয় স্থানে ছিল সিপিএম। তৃণমূলে ৯ জুন জমা দেয় মাত্র ১৯৬টি মনোনয়ন। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার এক দিন বাকি থাকতে সবাইকে চমকে দিয়ে এগিয়ে গেল ঘাসফুল শিবির। মনোনয়ন জমায় একলপ্তে সবাইকে পিছনে ফেলল তৃণমূল কংগ্রেস। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কথা মতো ‘শেষবেলায় বাজিমাত’ করল গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূল। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, বুধবার পর্যন্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলিয়ে মোট মনোনয়ন জমা পড়েছে ১ লক্ষ ৬২ হাজার ৬৫৫টি। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে ১ লক্ষ ৩৭ হাজার ২৫টি, পঞ্চায়েত সমিতিতে ২২ হাজার ৬৪৮টি এবং জেলা পরিষদে ২ হাজার ৯৮২টি মনোনয়ন জমা পড়েছে। ত্রিস্তরীয় নির্বাচনে বিজেপি-র মোট মনোনয়ন জমা পড়েছে ৪৩ হাজার ৩০৮টি। বামেরা মোট ৩৮ হাজার ৩৯ মনোনয়ন জমা করেছে। শীর্ষে থাকা তৃণমূলের মনোনয়ন সংখ্যা ৪৯ হাজার ৪৯১। এর মধ্যে বুধবারই শাসক দলের ৪০ হাজার ১৬৩ মনোনয়ন জমা পড়েছে। অর্থাৎ পরিসংখ্যান অনুযায়ী, বিজেপি, বামেদের থেকে অনেক পিছনে থেকেও এক দিনে সবাইকে পিছনে ফেলেছে ঘাসফুল শিবির।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories