Thursday, October 22, 2026
32 C
Kolkata

লোকসভায় ৪২ আসনের ২৬টিতেই নতুন মুখ তৃণমূলের

লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকায় ৪২ আসনের মধ্যেই ২৬ নতুন মুখ ঘোষণা করেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।

নতুনদের মধ্যে আছেনঅভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান।  বিজেপি থেকে তৃণমূলে আসা বেশ কিছু নেতাও এ তালিকায় জায়গা পেয়েছেন। একসময় কংগ্রেস করা বিজেপির নেতা বালুরঘাটের বিপ্লব মিত্র, বনগাঁর বিশ্বজিৎ দাস বা রানাঘাটের মুকুটমণি অধিকারী তারা বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন।

লোকসভা ভোটে ১১টি আসনে তফসিলি সম্প্রদায়ের প্রতিনিধিকে প্রার্থী করা হয়েছে। তফসিলি জনজাতি থেকে দু’জন এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির দু’জনকে প্রার্থী করেছে তৃণমূল। মহিলা প্রার্থীর সংখ্যা ১২ জন। মোট ১১টি নতুন মুখ। দার্জিলিং থেকে গোপাল লামা, মালদহ উত্তরে প্রসূন বন্দ্যোপাধ্যায়, মালদহ দক্ষিণে শাহনওয়াজ আলি রায়হানকে প্রার্থী করা হয়েছে। ক্রিকেটার ইউসুফ পাঠানকে বহরমপুর, হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়, আরামবাগে মিতালি বাগ, তমলুকে তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যকে টিকিট দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম আসন থেকে প্রার্থী করা হয়েছে কালীপদ সরেন, বিষ্ণুপুরে সুজাতা মণ্ডল, বর্ধমান পূর্বে শর্মিলা সরকার এবং বর্ধমান-দুর্গাপুরে কীর্তি আজাদকে। বিজেপি ফেরত সাত জনকে লোকসভায় লড়তে পাঠাচ্ছে তৃণমূল। এঁরা হলেন কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী, বিপ্লব মিত্র, শত্রুঘ্ন সিন্‌হা এবং কীর্তি আজাদ।

Hot this week

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

Topics

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

Related Articles

Popular Categories