Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

ক্যানিংয়ের যুব তৃণমূল নেতাকে গুলি করে খুন, দোষীদের ফাঁসির দাবি তুললেন মৃত মহরমের স্ত্রী

এনবিটিভি ডেস্কঃ গত শনিবার রাতে ক্যানিংয়ের সাতমুখী এলাকায় যুব তৃণমূল নেতা মহরম শেখকে গুলি করার অভিযোগ ওঠে দুস্কৃতীদের বিরুদ্ধে। ওদিন গভীররাতেই কলকাতার পিজি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পর ক্যানিং থানায় ১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় মৃতের পরিবারের পক্ষ থেকে। পুলিশ ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে। মূল আসামী রফিকসহ বাকিদের এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি বলে জানা গিয়েছে। এই ঘটনার পর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন মহরম শেখের স্ত্রী সকিনা সেখ। তিনি জানান, স্বামীকে যারা খুন করেছে, তাদের কঠিন শাস্তি, এমনকি ফাঁসিরও দাবি জানিয়েছেন তিনি। এদিকে, এই ঘটনার পর ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস একই দাবি জানিয়েছেন।

সূত্রের খবর, পুলিশ যে তিন জনকে গ্রেফতার করেছে তাদের আলিপুর আদালতে তোলা হবে। রাখা হবে ১০ দিনের পুলিশি হেফাজতেও।

রবিবার মহরম শেখের মরদেহ নিয়ে আসা হয় ক্যানিং বাস স্ট্যান্ডের তৃণমূল পাটি অফিসে। সেখানেই তাঁকে শ্রদ্ধা জানান ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা,  ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস, মাতলা দু’নম্বর পঞ্চায়েত প্রধান উত্তম দাস এবং হাজার হাজার তৃণমূল কর্মীরা। তারপরই মহরম সেখের মরদেহ নিয়ে যাওয়া হয় নিজের বাসভবনে। এরপর বাড়ির কাছেই কবরস্থ করা হয় এই যুব নেতার মরদেহ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories