Saturday, September 5, 2026
30 C
Kolkata

কুলটিতে সাফাইকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে!

এনবিটিভি ডেস্ক: সুপারভাইজার ও সাফাইকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মী অনির্বান লায়েক ওরফে আপ্পুর বিরুদ্ধে। এই ঘটনার জেরে আসানসোল পৌরনিগমের কুলটির সাফাইকর্মীরা ৯টি ওয়ার্ডের কাজ বন্ধ করে দেন বৃহস্পতিবার।

সাফাই কর্মীদের অভিযোগ, সুপার ভাইজারের নির্দেশ মতোই কাজ করছিলেন তারা। তবে স্থানীয় ওই তৃণমূল নেতা নাকি তাদের বলেন তাঁর নির্দেশ মতো কাজ করতে হবে। সঙ্গে তিনি অকথ্য ভাষায় সাফাইকর্মীদের গালিগালাজ করেন বলেও অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেন ওই তৃণমূল নেতা।

এই ইস্যুতে বিষয়টা কুলটির প্রাক্তন বিধায়ক ও বর্তমান এডিডি-এর ভাইজ চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়কে জানান সাফাইকর্মীরা। তিনি আশ্বাস দেন, ফের কাজ শুরু হবে। তবে কোনো নেতার নির্দেশে নয়, সুবিধা মতোই কাজ করবে সাফাইকর্মীরা।

সাফাইকর্মীদের আরও অভিযোগ, শুধু এখানেই নয়, প্রতিটি ওয়ার্ডেই নেতাদের আক্রমনের শিকার হতে হয় তাঁদের। সবাই নিজের বাড়ির সামনেটাই পরিস্কার করাতে চাই, ফলে কাজের ব্যাঘাত ঘটে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories