Saturday, September 5, 2026
28 C
Kolkata

দ্বিতীয় বার করোনা আক্রান্ত হলেন তৃণমূল সাংসদ মৌসম বেনজির নূর

করোনা আক্রান্ত হলেন তৃণমূল সাংসদ মৌসম বেনজির নূর। বুধবার মালদহের হরিশ্চন্দ্রপুরে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই জেলার নেতাদের কোভিড পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষার মৌসমের রিপোর্ট পজিটিভ। এ কথা নিজেই জানিয়েছেন তিনি।

ভোটপ্রচারে বুধবার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটের মাঠে জনসভা মমতার। তার আগে জেলার নেতাদের কোভিড পরীক্ষা করা হয়েছিল। মঙ্গলবার সেই পরীক্ষার তালিকা প্রকাশিত হতেই দেখা যায় প্রথমেই রয়েছে মৌসমের নাম। তাঁকে নিভৃতবাসে থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্‍সকরা। মৌসম বলেন, ”শরীরে করোনার কোনও উপসর্গ নেই। তবে চিকিত্‍সকদের পরামর্শ মানতেই হবে। তাই কোতয়ালির বাড়িতে বসেই নির্বাচনের কাজকর্ম করছি।”

মালদহে ভোট শুরু হচ্ছে আগামী ২৬ এপ্রিল। জেলার ১২টি বিধানসভাতেই দলীয় প্রার্থীর হয়ে প্রচার করেছেন মৌসম। কিন্তু তাঁর করোনা রিপোর্ট পজিটিভ হওয়ায় শেষলগ্নের ভোট প্রচারে থাকতে পারবেন না মৌসম।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories