Saturday, September 5, 2026
28 C
Kolkata

বেলুড়ে তৃণমূল প্রধানকে লক্ষ্য করে গুলি করায় এলাকায় চরম উত্তেজনা

হাওড়া জেলায় তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানের উপর গুলিবর্ষণের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার রাত প্রায় ১১টা নাগাদ বেলুড়ের সাঁপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাইকে বাড়ি ফিরছিলেন। মালিবাগান ষষ্ঠী তলার কাছে পৌঁছতেই হঠাৎ কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে দেবব্রত মণ্ডলের শরীরে দুটি গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থা খারাপ থাকায় উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে,দেবব্রত মণ্ডলের অবস্থা এখনও অত্যন্ত সংকটজনক।

ঘটনার খবর পাওয়া মাত্র রাতেই হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। শুরু হয় তল্লাশি ও প্রাথমিক তদন্ত। পুলিশ জানিয়েছে, হামলার কারণ এখনো স্পষ্ট নয়। তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে, কীভাবে ও কারা এই হামলার পরিকল্পনা করল তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এদিকে রাজনৈতিক মহলেও এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে। তৃণমূলের জেলা সভাপতি গৌতম চৌধুরী হাসপাতালে গিয়ে আহত পঞ্চায়েত প্রধানের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই হামলা হতে পারে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories