Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

হরিশ্চন্দ্রপুরে কাটমানি নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ভিডিওর সত্যতা অস্বীকার তৃণমূল পঞ্চায়েত সদস্যার

সারদা কাণ্ডের ছায়া এবার মালদহের হরিশ্চন্দ্রপুরে।কাটমানি নেওয়ার গোপন ক্যামেরা বন্দী ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল।হাতেনাতে ধরা পড়লেন একশো দিন মাটি কাটা প্রকল্পের সুপার ভাইজার গোপাল মন্ডল ও পঞ্চায়েত সদস্যার দেওর রতন সাহা।ভিডিওতে পরিষ্কারভাবে টাকা নিতে দেখা যাচ্ছে সুপারভাইজার গোপাল মন্ডল নিজের বাড়িতে উপভোক্তাদের ডেকে কাটমানি নিচ্ছে।পাশে বসে রয়েছে পঞ্চায়েত সদস্যার দেওর রতন সাহা।

যদিও ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ মানতে নারাজ পঞ্চায়েত সদস্যা রুম্পা সাহা ও তার স্বামী উত্তম সাহা।ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের গাররা-চন্ডিপুরা বুথে।

পঞ্চায়েত সদস্যা রুম্পা সাহা,স্বামী উত্তম সাহা, দেওর রতন সাহা ও সুপার ভাইজার গোপাল মন্ডল সহ মোট চারজনের নামে শুক্রবার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করেছেন উপভোক্তার একাংশ।

অভিযোগ,সরকারি আবাসন পাইয়ে দেওয়ার নাম করে গ্রামবাসীদের কাছ থেকে জিও ট্যাকিং এর সময় কয়েক দফায় ১০-১৫ হাজার করে কাটমানি নিয়েছে রুম্পা সাহা ও তার ঘনিষ্ঠরা।যদিও টাকা নেওয়ার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবী তৃনমূল পঞ্চায়েত সদস্যা ও তার স্বামীর।গ্রামে গোষ্ঠী কোন্দলের জেরে তার দলেরই একাংশের ষড়যন্ত্রের শিকার বলে সাফাই গাইছেন অভিযুক্ত সদস্যা।কাটমানি দিয়েও সরকারী আবাস যোজনার তালিকায় নাম নেই অনেকের। টাকা ফেরত চাইতে গেলে পঞ্চায়েত সদস্যা ও তার ঘনিষ্ঠদের হুমকির মুখে পড়তে হচ্ছে।এখন আবার আঁধার লিঙ্ক করানোর পাশাপাশি ও নতুন জব কার্ড তৈরি করার জন্য উপভোক্তাদের কাছ থেকে এক হাজার টাকা দাবি করছে। টাকা না দিলে তালিকা থেকে নাম জো বাদ দিয়ে দেওয়ার হুমকিও দিচ্ছে বলে জানান। অথচ সরকারি নিয়মে বিনামূল্যে জব কার্ড তৈরি করার নির্দেশ রয়েছে।

মোহাম্মদ আজাদ নামে অভিযোগকারী বলেন,” পঞ্চায়েত সদস্যা,তার স্বামী,দেওর এবং সুপারভাইজার ঘর পাইয়ে দেওয়ার নাম করে জিও ট্যাকিং এর সময় ১০ থেকে ১৫ হাজার টাকা করে কাটমানি নিয়েছে।এখন ঘরের তালিকায় অনেকের নাম আসলেও বাদ পড়েছে অনেকেরই।আমার নাম আসেনি।আমি টাকা ফেরত চাইতে গেলে হুমকি দিচ্ছে।তাই ব্লকে অভিযোগ জানালাম।”

দিলশাদ রাজা নামে এক অভিযোগকারী বলেন,”প্রথমে ঘর পাইয়ে দেওয়ার নাম করে ১০ থেকে ১৫ হাজার টাকা নেই।তারপর এখন তালিকায় যাদের নাম এসেছে তাদের কাছ থেকে জব কার্ডের জন্য এক হাজার টাকা‌ করে চাইচ্ছে।না দিলে তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকিও দিচ্ছে।আর লিস্টে যাদের নাম আসেনি তাদের টাকা ফেরত দিচ্ছে না। গোপাল মন্ডল ও উত্তম সাহার টাকা নেওয়ার ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে।আমরা অভিযোগ জানিয়েছি।সুবিচার চাই।”

এদিকে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যা রুমা সাহা বলেন,”এই ধরনের অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন।আমি কারোর কাছ থেকে কোনো টাকা নেই নি।কেউ বললে এসে প্রমাণ দেখাক।আমার হয়ে আমার স্বামী কাজ দেখে।আমি যতটা সময় পাই এলাকায় যায়।”

অভিযুক্ত পঞ্চায়েত সদস্যার স্বামী তৃণমূল নেতা উত্তম সাহা বলেন,”এসব বিরোধীদের ষড়যন্ত্র।আমরা কোনো টাকা নিনি।এসব বদনাম করার প্রচেষ্টা।যারা বলছে তাদের প্রমাণ করতে হবে।ভিডিওর সত্যতাও তিনি অস্বীকার করেন।”

হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক দাস বলেন, “সংবাদমাধ্যমের থেকে খবরটি জানতে পারলাম। বিষয়টি খতিয়ে দেখা হবে। অঞ্চল নেতৃত্বকে জানানো হবে তদন্তের জন্য। যারা অন্যায় করে দল তাদের পাশে থাকবে না। যা ঘটেছে সেটা জেনে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।”

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories