Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

তুঘলক লেন হল বিবেকানন্দ মার্গ কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির ফলকে

তুঘলক লেনে তুঘলকি কাণ্ড! আজব দেশ কি, গজব কাহানি। এমনই এক অদ্ভুত কাণ্ড ঘটেছে দিল্লির সাংসদদের ‘কলোনি’-তে। কেন্দ্রীয় মন্ত্রী কৃষ্ণ পাল গুর্জার দিল্লির তুঘলক লেনে সরকারি ‘ঘর’ পেয়েছেন। শুক্রবার গৃহপ্রবেশের পর বিজেপির অতি ধার্মিক-মন্ত্রী বাড়ির নামফলকে ঠিকানার জায়গায় লিখে ফেললেন স্বামী বিবেকানন্দ মার্গ। শুধু তিনি একা নন, এর আগে গত বুধবার আরও এক বিজেপি সাংসদ দীনেশ শর্মাও একই কাজ করেছেন। বৃহস্পতিবার তিনি ট্যুইটারে লিখে ছেন, ‘আজ নয়াদিল্লিতে নতুন বাসভবন, স্বামী বিবেকানন্দ মার্গে (তুঘলক লেন)-র বাড়িতে গৃহপ্রবেশ করলাম।’ সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন, তারমধ্যে একটি ছবিতে
দেখা যাচ্ছে বাড়ির নামফলকে ঠিকানা হিসেবে লেখা আছে স্বামী বিবেকানন্দ মার্গ।যেমন খুশি বল তো রয়েইছে, সঙ্গে আবার জুটেছে মন চাইলেই রাস্তার নাম বদলে এবং তা আপন বাড়ির নামফলকে লিখে ফেল। কেউ কিসু বলবে না। এমনকী ‘আইনি নজর’ও অলসতা দেখাবে। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে শাসক গেরুয়া শিবিরের সদস্য বা অন্ততপক্ষে তাদের নেকনজরে থাকতে হবে। মুঘল এবং ব্রিটিশদের নামে রাস্তাঘাটের নামবদল তো এখন বিজেপি সরকারের প্যাশনে দাঁড়িয়ে গেছে। এই যে নামবদলের আগেই ভোলবদল! তা যে দিল্লির রেখা গুপ্ত সরকারের তৈরি লাইন, তা বলা বাহুল্য। কারণ ইতিমধ্যেই দিল্লির নয়া সরকার নজফগড়ের নাম
পরিবর্তন করে নাহারগড় করার প্রস্তাব দিয়েছে। নজফগড়ে কেমন মুঘল মুঘল গন্ধ! এখানেই শেষ নয়, মহম্মদপুর গ্রামের নাম পরিবর্তন করে মাধবপুরম এবং মুস্তাফাবাদের নাম পরিবর্তন করে শিবপুরী করতে হবে। নাম পরিবর্তনের হাওয়ায় কি উৎসাহিত হয়েই কেন্দ্রীয় মন্ত্রী,সাংসদ বণ্টিত সরকারি বাড়ির নেমপ্লেটে স্বামী বিবেকানন্দ মার্গ লিখেছেন।
কেউ কেন্দ্রীয় মন্ত্রী, কেউবা সাংসদ। তাঁদের পদমর্যাদার তোয়াক্কা না করেই বিশুদ্ধ ‘হিন্দুত্ব’ আচার পালন করে গৃহপ্রবেশ করেছেন। তা করতে গিয়ে রাস্তার নাম বদলে ফেলেছেন। তাতে অবশ্য তেমন হেলদোল নেই। বিজেপি সাংসদ দীনেশ শর্মাও নাম ফলকে বিবেকানন্দ মার্গ লেখার কারণ হিসেবে বলেছেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া যে কেউ বাড়িতে গেলে নাম ফলক লাগানো হয়। আমি সেখানে যাইনি, দেখিনি, আমার সঙ্গে সংশ্লিষ্ট লোকজন জানতে চায় কী ধরনের নেমপ্লেট হবে, আমি বলেছিলাম আশপাশের বাড়িগুলোতে যেমন আছে তেমনই হবে। সাংসদের এমন
আকাট যুক্তিতে বিরোধীরা অবশ্য বলছেন, উনি কিছুই দেখেননি, কিছুই জানেন না। সবই আশপাশের লোকজনরা করেছেন। সাংসদ অবশ্য সাফাই দিয়ে বলছেন, আজও নামফলকে তুঘলক লেন লেখা আছে। কিন্তু সুবিধার জন্য বিবেকানন্দ মার্গ লেখা হয়েছে। আমি কর্মীদের জিজ্ঞাসা করলে তারা বলে জায়গাটি গুগলে বিবেকানন্দ রোড হিসাবে দেখা যাচ্ছে। আমি জানি কোনও এমপি-র রাস্তার নাম পরিবর্তন করার অধিকার নেই। রাজ্য এবং মিউনিসিপ্যালিটির কাজ, এটার একটা প্রক্রিয়া আছে… স্বাভাবিক প্রক্রিয়ায় আশপাশের বাড়িগুলিতে যে নাম লেখা ছিল সেই একই নাম লিখেছেন আর্টিস্ট, আমি কোনও জায়গার নাম পরিবর্তন করিনি।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories