Saturday, September 5, 2026
28 C
Kolkata

নাওডাঙ্গা নদীতে ডুবে মৃত্যু হলো একই পরিবারের দুই শিশুর

উত্তর ২৪ পরগনার বনগাঁয় জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। পরিবার সূত্রে দাবি পেট্রাপোল থানার নরহরিপুর গ্রামের বাসিন্দা সাত বছর বয়সী অঙ্কিতা মন্ডল ও মাত্র পাঁচ বছরের সিদ্ধার্থ মন্ডলকে খুঁজে না পাওয়ায় এলাকা জুড়ে হন্তদন্ত হয়ে খুঁজতে থাকে তাঁদের বাড়ির লোক। এলাকা জুড়ে হন্যে হয়ে খোঁজার পরেও সন্ধান মেলেনি দুই ভাই বোনের। পরিবার সূত্রে জানা গিয়েছে তারা খেলার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নাওডাঙ্গা নদীতে স্নান করতে নেমে পড়ে। সেখান থেকে দুই শিশুকে স্থানীয়রা উদ্ধার করে বনগাঁও মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories