Sunday, September 6, 2026
28 C
Kolkata

কৃষক বিদ্রোহ করতে গিয়ে প্রাণ গেল দুই কৃষকের তার পরেও থামছে না আন্দোলন

আন্দোলনের বধ্যভূমিতে প্রাণ গেল আরো দুই কৃষকের সোমবার ভোররাতে দিল্লি হরিয়ানার সংযোগস্থলে টিকরি সীমানায় পাঞ্জাবের এক কৃষকের মৃত্যু হয়। এবং পরের দিন সকালে অর্থাৎ মঙ্গলবারে আরো একটি কৃষকের মৃতদেহ উদ্ধার করেন পুলিশ।

পুলিশ সূত্রে, প্রথম জনের মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে এবং দ্বিতীয় জন প্রাণ হারান প্রচন্ড ঠান্ডার মধ্যে একটানা আন্দোলন চালিয়ে যাওয়ার ফলে। মৃতদের মধ্যে প্রথমজন ছিলেন ৪৮ বছরের পাঞ্জাবের মোগা জেলার জেলার খোট্টা গ্রামের বাসিন্দা মেওয়া সিং ।২৮ শে নভেম্বর টিকরি সীমানায় তিনি আন্দোলনে যোগদান করেন ,ক্রমাগত জলকামান ও কাঁদানে গ্যাসের মোকাবিলা করে হাজার হাজার কৃষকের সাথে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তিনি সোমবার রাতে হঠাৎই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন ও পরবর্তীতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এবং দ্বিতীয় জন ছিলেন হরিয়ানার সোনা পতের বাসিন্দা অজয় কুমার ।৩২ বছরের অজয় কুমার গত কয়েকদিনে বিক্ষোভে অংশ নিয়েছিলেন ।পাশের পার্কে গত রাতেই তার মৃতদেহ উদ্ধার করেন বিক্ষোভকারীরা।

তার পরেও থেমে যায়নি বনধ,বন্ধ হয়নি আন্দোলন ।সহযোদ্ধার মৃত্যু বুকে নিয়েই আন্দোলন করে চলেছেন বিক্ষোভকারীরা।।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories