Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

পুলিশের জালে আগ্নেয়াস্ত্রসহ দুই দুষ্কৃতী

জৈদুল সেখ, মুর্শিদাবাদ:রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক কে হাতেনাতে পাকড়াও করে বড়োয়া থানার পুলিশ। জানা গেছে,
ডাকাতির উদ্দেশ্যে রওনা দেবার আগেই এই দুই যুবককে হাতেনাতে আগ্নেয়াস্ত্র সহ আটক করে বড়য়া থানার পুলিশ।

গতকাল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, বড়োয়া থানার পাঁচথুপি সর্বশী ঘাট এলাকা থেকে আটক করে ওই দুই যুবককে।তাদের কাছে তল্লাশি চালিয়ে মেলে একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এমর পিস্তল ও দুটি কার্তুজ।উল্লেখ্য,প্রায় দুই মাস ধরে বড়োয়া থানার একাধিক এলাকায় ঘটেছে দুঃসাহসিক চুরির ঘটনা। আর চুরির ঘটনার কিনারা বের করতে তৎপর হয় বড়োয়া থানার পুলিশ।

গতকাল পুলিশ গোপন সূত্রে খবর এর ভিত্তিতে ডাকাতির আগেই জড়ো হওয়া দুই যুবককে হাতেনাতে পাকড়াও করে পাঁচথুপি এলাকা থেকে। রবিবার
পুলিশ হেপাজতের আবেদন জানিয়ে ধৃত রাজেশ শেখ ও শের আলী শেখ কে কান্দি মহকুমা আদালতে তোলা হয়েছ পুলিশের পক্ষ থেকে। তাদের জিজ্ঞাসা বাদ করে মুলচক্রী দের পাকড়াও করার চেষ্টা করছে পুলিশ।

বড়ঞা থেকে জৈদুল সেখ রিপোর্ট এনবিটিভি

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories