Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

অকথ্য ভাষায় গালিগালাজের প্রতিবাদ করায় দুই মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ

মালদা: রেশনের দোকানে লাইনে দাঁড়ানো নিয়ে গন্ডগোল। সেই সময় অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদ করায় দুই মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ। শুক্রবার সকালে এই ঘটনায় এক প্রস্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার থানার বাগবাড়ি খুয়ার মোড় এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, আক্রান্ত দুই মহিলার নাম রেজিনা বিবি এবং খাওয়ানুর বিবি। বর্তমানে তারা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তদের অভিযোগ, স্থানীয় খুয়ার মোড় এলাকায় রেশন আনতে গিয়েছিলেন তারা। ঠিক এই সময় লাইনে দাঁড়ানো নিয়ে গন্ডগোল হয়। অভিযোগ এর পরই তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে সাজির শেখ এবং কালু শেখ। অভিযোগ, প্রতিবাদ করায় লাঠিসোটা এবং ধারালো অস্ত্র নিয়ে তারা দুইজন সহ পাঁচজন মিলে তাদের ওপর চড়াও হয়। বেধড়ক মারধর করা হয়। ওই দুই প্রতিবাদী মহিলার নাক এবং মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এরপর রক্তাক্ত অবস্থায় দুই মহিলাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories