Saturday, September 5, 2026
28 C
Kolkata

কৃষ্ণগঞ্জে অসম্পূর্ণ কালভার্টের গর্তে পড়ে গিয়ে মৃত্যু দুই যুবকের

নদীয়া, এনবিটিভিঃ  আবারো ভয়াভহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুইজনের, আশঙ্কাজনক অবস্থায় আরও ১ জন হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার চৌগাছা এলাকায়।

 জানা যায়, গতকাল রাতে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার চৌগাছা এলাকার তিন যুবক একটি আত্মীয় বাড়ি কালী পুজো উপলক্ষে বেড়াতে যায়। গভীর রাতে তারা বাইক নিয়ে বাড়ি ফিরছিল। ঠিক তখনই কৃষ্ণগঞ্জ এর চৌগাছা এলাকার ডাকতে গাড়ির মাঠে একটি অসমাপ্ত কালভার্টের গর্তে পড়ে যায়। দীর্ঘদিন আগে ওই কালভার্টটি তৈরি করা শুরু হলেও এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি। যে কারণে ভয়ংকর গর্ত হয়ে রয়েছে কালভার্টের দুই পাশে।সেই গর্তে বাইক নিয়ে পড়ে যাই ওই তিন যুবক। সারারাত ওই ঘরেই পড়ে থাকে বাইক আরোহীরা। সকালে ওই স্থান দিয়ে স্থানীয় বাসিন্দারা যাতায়াতের সময় এক যুবকের গোঙানির আওয়াজ পায়।

 এরপর এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে তিন যুবককে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই সুজয় মণ্ডল ও চিরঞ্জিত লোহার নামে দুই যুবককে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। রনি বাগ নামে আর এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে।

কয়েক দিন আগে ওই একই কালভার্টে পড়ে মৃত্যু হয় এক ইঞ্জিন ভ্যান চালক এর। স্থানীয়দের অভিযোগ কন্টাকটারের গাফিলতির ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। স্থানীয়রা চাইছেন অবিলম্বে p.w.d. উদ্যোগ নিয়ে এই কালভার্টের কাজ সম্পূর্ণ করুক।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories