Saturday, September 5, 2026
28 C
Kolkata

অবশেষে কি জামিন পেতে চলেছে উমর খালিদ?

দিল্লিতে সিএএ বিরোধী আন্দোলনের ঘটনায় দীর্ঘ পাঁচ বছর ধরে জেলবন্দী রাখা হয়েছে উমর খালিদকে, অবশেষে মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি পি. ভি. আঞ্জারিয়ার বেঞ্চে এই মামলার শুনানি হয়।

বিচারপতি অরবিন্দ কুমার দিল্লি পুলিশের আইনজীবী এস. ভি. রাজুকে জানান, পুলিশের হাতে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে, কিন্তু মামলার অগ্রগতি হয়নি। তিনি বলেন, “আপনারা সময় নষ্ট করছেন। এবার আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।” দিল্লি পুলিশ আরও দুই সপ্তাহ সময় চাইলে বিচারপতিরা স্পষ্টভাবে জানিয়ে দেন, আর কোনো সময় দেওয়া যাবে না। তাঁরা বলেন, “এখন জামিনের বিষয়টি দ্রুত দেখতে হবে।” শুক্রবার আবার এই মামলার শুনানির দিন ঠিক করা হয়েছে। সুপ্রিম কোর্ট দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছে যেন তারা বিশেষ ছাড় দিয়ে ধৃতদের জামিনের ব্যবস্থা করে।

এদিন উমর খালিদের হয়ে সওয়াল করেন কপিল সিব্বাল। তিনি জানান, তাঁর মক্কেল পাঁচ বছরেরও বেশি সময় ধরে জেলে আছেন। আইনজীবী অভিষেক মনু সিংভিও বলেন, ইচ্ছে করেই মামলাটি বিলম্বিত করা হচ্ছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories