Sunday, June 7, 2026
28.5 C
Kolkata

আন-এডেড মাদ্রাসার শিক্ষকদের উপর পুলিশের অত্যাচার, ঘটনার নিন্দা করলেন মোহাম্মদ সেলিম

সাইফুদ্দিন মল্লিক : পুলিশি অত্যাচার মাদ্রাসার শিক্ষকদের উপর। আজ থেকে ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ্ড আন এডেড মাদ্রাসা টিচার্স অ্যসোসিয়েশনের পক্ষ থেকে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। অবস্থান কর্মসূচির জন্য আর্মির পারমিশন নেওয়া হয়েছে। পারমিশন কপি লালবাজারে জমা দিতে গেলে লালবাজার তা প্রত্যাখ্যান করে। অংশগ্রহণকারী শিক্ষকদের অকুস্থলে পৌঁছানোর সাথে সাথেই পুলিশের তরফ থেকে বাধার সৃষ্টি করা হচ্ছে। এর আগেও এমত আন্দোলনে পারমিশন থাকা সত্ত্বেও পুলিশ বাধা সৃষ্টি করেছে এমন উদাহরণও রয়েছে।
অবস্থান বিক্ষোভের নির্দিষ্ট দাবী। পূর্ব ঘোষণা মতো আজ গান্ধীমূর্তির কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে মাদ্রাসা শিক্ষকদের ওপর লাঠিচার্জ করে এবং কিছু ব্যক্তিদের গ্রেফতার করে লালবাজারে নিয়ে যায়।

কর্মসূচির দাবিদাওয়া গুলি হলো: –
১ -রাজ্য সরকার কর্তৃক পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত ২৩৫টি আন-এডেড মাদ্রাসায় দীর্ঘ ৯ বছর অনধিক ৪০ হাজার ছাত্রছাত্রীর মিড-ডে-মিল সহ সকল সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। অবিলম্বে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২ – এই সকল সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ নয় বছর ধরে স্বেচ্ছাশ্রম দেওয়া শিক্ষক-শিক্ষিকারা বেতনহীন। তাদের বেতনের ব্যবস্থা করতে হবে।

৩ – মুখ্যমন্ত্রী ১০ হাজার মাদ্রাসা স্কুলকে অনুমোদন দিবে বলেছিলেন। সেই প্রতিশ্রুতির কিছু বাস্তবে পূর্ন করা।

সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য মহঃ সেলিম তাঁদের দাবীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ্ড আন এডেড মাদ্রাসা টিচার্স অ্যসোসিয়েশনের এই অবস্থান কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছেন। রাজ্য সরকারের তরফ থেকে আন-এডেড মাদ্রাসা শিক্ষায় বঞ্চনামূলক আচরণের তীব্র নিন্দা করেছেন তিনি।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories