Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

মোদী সরকার বিরোধী কৃষি আন্দোলনকে সমর্থন রাষ্ট্রসঙ্ঘের,সরকারকে সংযত হওয়ার নিদান

নিউজ ডেস্ক : দিল্লিতে কৃষক আন্দোলন প্রায় আড়াই মাস উত্তীর্ণ। কিন্তু বিতর্কিত ৩ কৃষি বিল এখনও প্রত্যাহারে এখনও রাজি নয় মোদি সরকার। বরং উল্টে কৃষক নেতাদের বিরুদ্ধে দমন-পীড়ন মূলক ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টায় রত তারা। মামলা দায়ের করা হয়েছে কৃষক আন্দোলনে অংশ নেয়া বহু কৃষক এবং কৃষক নেতাদের বিরুদ্ধে। কৃষক আন্দোলন নিয়ে মোদি সরকার যে ভীষণ চাপে রয়েছে তা সুস্পষ্ট। এমতাবস্থায় কৃষক আন্দোলনের পাশে দাঁড়ালো রাষ্ট্রসংঘ।

শুক্রবার ‘ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস’ (UNCHR) সরকারকে সংযত হওয়ার আবেদন জানিয়েছে। এমনিতে ঘরে কেন্দ্রের উপর বিরোধীরা লাগাতার চাপ বাড়াচ্ছে। লালকেল্লায় পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষের পর কিছুটা দমলেও, ফের জোট বেঁধে দিল্লি সীমান্তে জোরাল প্রতিবাদ শুরু করেছেন চাষীরা। এহেন পরিস্থিতিতে মোদি সরকারের উপর চাপ বাড়িয়ে এক বিবৃতি জারি করে রাষ্ট্রসংঘ বলেছে, “কৃষি আইন বিরোধী আন্দোলনে প্রশাসন ও প্রতিবাদীদের সংযত হতে হবে। অফলাইন বা অনলাইন, যেকোনও জায়গায় শান্তিপূর্ণ জমায়েত ও প্রতিবাদের অধিকার সুরক্ষিত থাকা উচিত। সবার মানবাধিকারকে সম্মন জানিয়ে এই সমস্যার সমাধান বের করা অত্যন্ত জরুরি।”

উল্লেখ্য কৃষক আন্দোলন গত সপ্তাহ থেকে এক নয়া মোড় নিয়েছে। আন্তর্জাতিক স্তর থেকে ভারতের কৃষক আন্দোলন ব্যাপক জনসমর্থন লাভ করছে। আন্তর্জাতিক পপ গায়িকা রিহানা, গ্রিতা থুন বার্গ সহ বিভিন্ন জনপ্রিয় সেলিব্রেটিরা কৃষক আন্দোলনের সমর্থনে এগিয়ে এসেছেন। যার কারণে মোদি সরকার কে সমর্থনের জন্য মাঠে নামতে হয়েছে ভারতের একশ্রেণীর সেলিব্রেটিদের। তবে এরপরেও মোদি সরকারের ওপর চাপ কমেনি বরং বেড়েই চলেছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories