Saturday, September 5, 2026
30 C
Kolkata

আর্থিক সংকটে থাকা রাজ্যগুলির সমস্যা কি আরও বাড়ল, কেন্দ্রের প্রস্তাবিত বাজেটে?

রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে চলতি অর্থবর্ষের বাজেট পেশ করেন। বাজেট ঘোষণার পর থেকেই নানা মহলে আলোচনা শুরু হয়েছে। বিরোধী মহলের মতে, এই বাজেটে দেশের সাধারণ মানুষের জীবনের উন্নতির জন্য কোনও স্পষ্ট দিশা নেই। বরং আগের মতোই বড় শিল্পগোষ্ঠী ও ধনীদের সুবিধা দেওয়ার প্রবণতাই চোখে পড়েছে। বাজেটে ‘ভবিষ্যতের ভারত’, ‘দীর্ঘমেয়াদি উন্নয়ন’ এবং ‘বিনিয়োগ বৃদ্ধির’ মতো শব্দ শোনা গেলেও বাস্তবে শ্রমজীবী মানুষ ও নিম্নবিত্তদের জন্য বিশেষ কিছু ঘোষণা দেখা যায়নি। অর্থনৈতিক বৈষম্য কমানোর বদলে তা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এতে দেশের সামগ্রিক অর্থনীতির উপর দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিগত কয়েক বছর ধরেই কেন্দ্রীয় সরকার কর্পোরেট সংস্থাগুলিকে কর ছাড় দিয়ে আসছে। সরকারের যুক্তি, এতে বিনিয়োগ বাড়বে ও কর্মসংস্থান সৃষ্টি হবে। কিন্তু বাস্তবে সেই লক্ষ্য কতটা পূরণ হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবুও কর্পোরেট কর কমানোর নীতি বজায় রাখা হয়েছে এবারের বাজেটেও।

কৃষিক্ষেত্র নিয়ে বাজেটে বিশেষ গুরুত্ব না দেওয়ার অভিযোগও উঠেছে। কৃষিতে বরাদ্দ কিছুটা বাড়লেও, মূল্যবৃদ্ধির হিসাব করলে সেই বৃদ্ধি খুব একটা কার্যকর নয় বলেই মনে করছেন অনেকে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সমস্যা, গ্রামীণ মজুরদের কাজের সুযোগ, এই বিষয়গুলি বাজেটে তেমনভাবে উঠে আসেনি। কৃষি গবেষণা ও শিক্ষা খাতে বরাদ্দ কমে যাওয়ায় ভবিষ্যৎ উৎপাদন বৃদ্ধিও প্রশ্নের মুখে। রাজস্ব আদায়ে ঘাটতির কারণে গ্রামীণ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণ খাতে খরচ কমানো হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি সার, খাদ্য ও জ্বালানি ভর্তুকি আরও কমানোর প্রস্তাব সাধারণ মানুষের উপর বাড়তি চাপ তৈরি করতে পারে। গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। নতুন প্রকল্পের বড় অংশের ব্যয় রাজ্যগুলির উপর চাপানো হওয়ায় আর্থিক সংকটে থাকা রাজ্য সরকারগুলির সমস্যা বাড়বে বলে মনে করা হচ্ছে।

আন্তর্জাতিক অর্থনৈতিক অস্থিরতা, যুব সমাজের বেকারত্ব, কৃষকদের ঋণের বোঝা, শিল্পক্ষেত্রের মন্দা, এই বড় চ্যালেঞ্জগুলির মোকাবিলায় বাজেটে কোনও স্পষ্ট পরিকল্পনা দেখা যায়নি। পাশাপাশি শ্রম আইন সংক্রান্ত পরিবর্তন নিয়ে শ্রমিক সংগঠনগুলির মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। সব মিলিয়ে, এবারের বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেই মত বহু অর্থনৈতিক বিশ্লেষকের।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories