Saturday, March 7, 2026
24.5 C
Kolkata

অন্য রাজ্যের মতো এ রাজ্যে লকডাউন নেই, বললেন মুখ্যমন্ত্রী; আরো ছাড়ের ঘোষণা

নিউজ ডেস্ক : আজ রাজ্যের প্রশাসনিক কার্যালয় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের ২৯ টি বণিক সভার সঙ্গে বৈঠকের সময় বলেন, অন্যান্য রাজ্য পুরোপুরি লক ডাউন করেছে। আমরা কোনো লক ডাউন করিনি। কারফিউ ও জারি করিনি। শুধু কিছু বিধি নিষেধ জারি করা হয়েছে। আর রাত্রে সব কিছু বন্ধ রাখা হয়েছে।

গত ১৫ মে রাজ্য়ে বিধিনিষেধ ঘোষণা করেছে নবান্ন। তবে আর্থিক কর্মকাণ্ডের গতি যতটা সম্ভব সচল রাখা হয়েছে। সে কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) এ দিন বলেন,”সকাল ৭টা থেকে ১০ পর্যন্ত দোকান-বাজার সব খোলা। ১২টা থেকে ৩টে পর্যন্ত  শাড়ি-সহ অন্যান্য দোকানও খোলা রয়েছে। কোনও অসুবিধা নেই। মিষ্টির দোকান ১০টা থেকে ৫টা পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। সোনা, জামাকাপড় ও রেডিমেড দোকান ১২টা থেকে ৩ টে পর্যন্ত খোলা। একেবারে পুরো বন্ধ নয়। যতটা সম্ভব খুলে রেখেছি।”

রাজ্যে এখন নির্মাণ শ্রমিকদের জন্য ৪০% কর্মী কাজ করতে পারবে বলে জানিয়েছেন তিনি। এ দিন আরও কিছু ছাড়ের কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের টিকা দেওয়ার পর বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত হোটেল-রেস্তোরাঁ চালু রাখা যাবে। এক্ষেত্রে কর্মীদের টিকা লাগানোর বিষয়টি খেয়াল রাখতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পর্যায়ের বিধি নিষেধ এর পর অর্থাৎ ১৬ জুন থেকে বিধি মেনে খোলা যাবে শপিংমল। তবে ২৫ শতাংশ ক্রেতা ঢুকতে পারবেন। এর পাশাপাশি খুচরো দোকানগুলি ১২টা থেকে ৪ পর্যন্ত খোলা থাকবে পরের ধাপে। বর্তমানে যা ৩ টে পর্যন্ত আছে। ১০ শতাংশ কর্মী নিয়ে দুটি শিফটে কাজ করতে পারে তথ্যপ্রযুক্তি শিল্প। তবে নিজেদের কর্মীদেরকে টিকা প্রদানের ব্যবস্থা করতে বলেন মুখ্যমন্ত্রী।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories