Saturday, September 5, 2026
28 C
Kolkata

অযোধ্যায় রাম লালা মূর্তি উন্মোচন, বর্জন করলেন বিরোধীরা

উত্তরপ্রদেশের অযোধ্যায় ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় অর্ধ-নির্মিত রাম মন্দিরে রাম লালা মূর্তি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার অভিষেক অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আরএসএস প্রধান মোহন ভাগবত ছাড়াও  ক্রীড়া এবং চলচ্চিত্র শিল্পের উল্লেখযোগ্য ব্যক্তিরা।
রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে সরকারি অফিসগুলোতে কাজ করা হয় অর্ধেক দিন।  সিনেমা হলগুলোতেও রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানের লাইভ স্ক্রিনিং দেখানো হয়।
ভারতের বিরোধী দলগুলোর নেতারা ধর্মকে রাজনীতিকরণের অভিযোগ তুলে এই অনুষ্ঠান বয়কট করেছেন।  মন্দির উদ্বোধনের অনুষ্টানকে তারা বিজেপির ২০২৪ সালের সাধারণ নির্বাচনের প্রচারনার সূচনা বলে অভিযোগ করেছেন।

উল্লেখ্য, ২২ জানুয়ারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাম মন্দির উদ্বোধন করেছেন। মন্দিরের স্থলে আগে বাবরি মসজিদ ছিল যেটি ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীরা ভেঙ্গে ফেলে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories