Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

২০ বছর দখল করে রাখার পর আফগান বিমানঘাঁটি হারাল মার্কিন যুক্তরাষ্ট্র

আফগানিস্তান থেকে বিদেশী বাহিনী পুরোপুরি প্রত্যাহার আসন্ন উল্লেখ করে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মার্কিন ও ন্যাটোর সকল সৈন্য বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে চলে গেছে।

কাবুল থেকে ৫০ কিলোমিটার (৩০ মাইল) উত্তরে শেষ মার্কিন ও ন্যাটো সৈন্যরা কখন ঘাঁটি ছেড়েছে তা নির্দিষ্ট করে উল্লেখ না করে এই কর্মকর্তা বলেন, ‘জোট বাহিনীর সকল সদস্য বাগরাম থেকে দূরে রয়েছে।’

তবে কখন ঘাঁটিটি আনুষ্ঠানিকভাবে সরকারি বাহিনীর কাছে হস্তান্তর করা হবে তা তিনি জানাননি।

মার্কিন এবং ন্যাটো বাহিনী আফগানিস্তানে ২০ বছরের উপস্থিতির অবসানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে, ১১ সেপ্টেম্বরের সময়সীমার মধ্যে অবশিষ্ট সৈন্যদের দেশে ফিরিয়ে নেয়ার কথা রয়েছে।

তালেবান গত দুই মাসে আফগানিস্তানে অব্যহত আক্রমণ জোরদার করেছে, ইতোমধ্যে কয়েক ডজন জেলা নিজেদের দখলে নিয়েছে, আফগান নিরাপত্তা বাহিনী দেশটির প্রধান শহরগুলোর আশপাশে তাদের ক্ষমতা একত্রিত করেছে।

গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটির উপর আফগান বাহিনীর নিয়ন্ত্রণ বজায় রাখার ক্ষমতার ওপর নিকটবর্তী রাজধানী কাবুলের নিরাপত্তা এবং তালেবানের ওপর চাপ বজায় রাখা নির্ভর করছে।

কয়েক দশক ধরে এই বাগরাম বিমান ঘাঁটিটি দুর্গম আফগানিস্তানে মার্কিন কৌশলগত অভিযানের জন্য অপরিহার্য কেন্দ্র হিসেবে কাজ করেছে, তালেবান এবং তাদের আল-কায়েদা মিত্রদের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধে বিমান হামলা এবং যুদ্ধক্ষেত্রে রসদ সরবরাহ নিশ্চিত করা হতো।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories