Saturday, September 5, 2026
28 C
Kolkata

এসডিপিআই এর ডাকে কৃষি আইন বাতিল ও এনআরসি বিরোধী মিছিলে উত্তাল সাগরদীঘি

এনবিটিভি: কেন্দ্রীয় বিজেপি সরকারের কৃষি বিল বাতিলের দাবিতে দেশজুড়ে গণ আন্দোলন অব্যাহত ।অন্যদিকে বিজেপি সরকারের দেশজুড়ে এনআরসি করার সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের প্রস্তুতি নিয়েছে বিভিন্ন সংগঠন ।প্রথম থেকেই কৃষি বিলের বিরোধিতা করে আসছে এসডিপিআই ।কৃষি আইন বাতিল ও এনআরসির বিরুদ্ধে পথে নামলো এসডিপিআই ।আজ এসডিপিআই উদ্যোগে কৃষি আইন প্রত্যাহার ও এনআরসি ,সিএএ বাতিলের দাবিতে মুর্শিদাবাদ জেলার সাগরদীঘিতে বিক্ষোভ মিছিল ও সভার আয়োজন করা হয় ।আজ গোটা সাগরদীঘি বাজার জুড়ে মিছিল শেষে ব্লক মোড়ে সভা অনুষ্ঠিত।

উক্ত সভায় উপস্থিত ছিলেন এসডিপিআই এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম ,এসডিপিআই এর জেলা সভাপতি বদরুল ইসলাম,জেলা সম্পাদক মাসুদুল ইসলাম ,অল ইন্ডিয়া ইমামস কাউন্সিলের রাজ্য সভাপতি মৌলানা আব্দুত তাওয়াব সহ অনান্য ব্লক নেতৃত্ব ।
এই দিনের সভা থেকে আরএসএস ও বিজেপির ফ্যাসিবাদী কার্যকলাপের তীব্র নিন্দা জানানো হয়।কেন্দ্রীয় সরকারের কৃষক আইন প্রত্যাহার ,এনআরসি ,সিএএ বাতিল ছাড়াও মুর্শিদাবাদে অবিলম্বে বিশ্ব বিদ্যালয়ের পঠনপাঠন শুরু করার দাবি জানানো হয় ।


তায়েদুল ইসলাম বলেন উগ্র হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট শক্তি মানবতার শত্রু ,ধর্মনিরপেক্ষতার শত্রু ,দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির শত্রু ,সংবিধানের শত্রু ।যতদিন না এই ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করবো ততদিন আমাদের আন্দোলন জারি থাকবে বলে জানান ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories