Saturday, September 5, 2026
28 C
Kolkata

“বেটি বাঁচাও, বেটি পড়াও” স্লোগানের দেশে বর্বরতা: ১৫ দিনের কন্যা শিশুকে জ্যান্ত পুঁতে ফেলা হলো উত্তরপ্রদেশে

দেশের প্রধানমন্ত্রীর স্লোগান —“বেটি বাঁচাও, বেটি পড়াও” কিন্তু সেই দেশেই এমন ঘটনা ঘটল, যা শুনলে শিউরে উঠবেই গা। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে মাত্র ১৫ দিনের এক কন্যা শিশুকে জ্যান্ত মাটি চাপা দিয়ে ফেলে রাখা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে কন্যা সন্তান হওয়াতেই পরিবারের কেউ এই নির্মম কাজ করেছে। শিশুটিকে হত্যা করার জন্য তাকে মাটির নিচে পুঁতে দিয়ে চলে যায়। এরপর এক রাখাল ছাগল চরাতে গিয়ে হঠাৎ মাটির নিচ থেকে কান্নার আওয়াজ পান। এরপর তিনি লক্ষ্য করেন, কাদামাটির ভিতর থেকে একটি ছোট্ট হাত বেরিয়ে আছে। তৎক্ষণাৎ তিনি গ্রামবাসীদের ডাকেন এবং পুলিশে খবর দেওয়া দেন।

পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে শিশুটি শাহজাহানপুর সরকারি মেডিক্যাল কলেজের নবজাতক পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।

হাসপাতালের অধ্যক্ষ ড. রাজেশ কুমার জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। শরীরজুড়ে কাদা লেগে ছিল, নাক-মুখেও কাদা ঢুকে যায়, ফলে সে শ্বাস নিতে পারছিল না। পাশাপাশি শরীরে পোকামাকড় ও প্রাণীর কামড়ের চিহ্নও পাওয়া গেছে। তবে চিকিৎসার পর প্রথম ২৪ ঘণ্টায় কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories