Saturday, September 5, 2026
30 C
Kolkata

গরুর সম্বন্ধে অজানা তথ্য জানাতে জাদুঘর নির্মিত হবে উত্তরপ্রদেশে, বিজ্ঞান প্রযুক্তি কি তবে বিশ বাঁও জলে?

উত্তরপ্রদেশে প্রথমবারের মতো গরুকে কেন্দ্র করে একটি জাদুঘর নির্মাণ হচ্ছে। রাজ্যের সরকার জানিয়েছে, এখানে গরু সম্পর্কে অজানা অনেক তথ্য দর্শকদের সামনে উপস্থাপন করা হবে। এর আগে রাজ্যে একাধিক গোশালা তৈরি করা হয়েছে। গো-হত্যা নিষিদ্ধ হওয়ার কারণে অনেক বেওয়ারিশ গরু রাস্তায় বেড়ে গেছে, যা কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত করছে। এই পরিস্থিতির কারণে কৃষকরা কখনও কখনও গরুগুলো ধরে স্কুল বা খোলা জায়গায় আটকে রাখছে। এই প্রেক্ষাপটে ব্রজ তীর্থ বিকাশ পরিষদ মথুরার পণ্ডিত দীনদয়াল ভেটেরিনারি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ‘জাতীয় গরু সংস্কৃতি’ জাদুঘর তৈরি করার পরিকল্পনা ঘোষণা করেছে। জমি চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।তবে সমাজের বিশিষ্ট জনেরা এ নিয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, সরকারি স্কুল গুলোর বেহাল অবস্থা, উত্তর প্রদেশের স্বাস্থ্যের পরিকাঠামো ভগ্ন প্রায়। এমন আবহে, গোশালা এবং গুরু সম্বন্ধিত অজানা তথ্য জানানোর জন্য জাদুঘর নির্মাণ কতটা বিজ্ঞানসম্মত হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories