Saturday, September 5, 2026
28 C
Kolkata

মুসলিম দোকানদারকে হেনস্থার প্রতিবাদ করায় দীপক কুমার ও বিজয় রাওয়াতের বিরুদ্ধেই এফআইআর দায়ের করলো উত্তরাখণ্ড পুলিশ!

উত্তরাখণ্ডের কোটদ্বার এলাকায় এক মুসলিম দোকানদারকে ঘিরে তৈরি হওয়া ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ এই ঘটনায় একাধিক এফআইআর দায়ের করেছে। অভিযোগ, ২৬ জানুয়ারি কয়েকজন ডানপন্থী সংগঠনের কর্মী ‘বাবা স্কুল ড্রেস’ নামক একটি দোকানের মালিক আহমেদ ওয়াকিলকে দোকানের নাম পাল্টানোর জন্য চাপ দেওয়া হয়। সেই সময় পাশের একটি জিমের মালিক দীপক কুমার ও বিজয় রাওয়াত ওই বৃদ্ধ দোকানদারের পাশে দাঁড়ান।

পুলিশ জানিয়েছে, আহমেদ ওয়াকিলের অভিযোগের ভিত্তিতে দুই জন চিহ্নিত ও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অনধিকার প্রবেশ, অপমানজনক আচরণ, হুমকি ও মারধরের মতো ধারায় মামলা করা হয়েছে। একই সঙ্গে দীপক কুমার ও বিজয় রাওয়াতের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে। অভিযোগকারীরা বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্য। তাদের দাবি, দীপক ও বিজয় তাদের মারধর করেছেন এবং ভয় দেখিয়েছেন।

এছাড়া ৩১ জানুয়ারি দীপক ও বিজয়ের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে কিছু সংগঠনের কর্মীরা জাতীয় সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল ব্যাহত হয়। এই ঘটনায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে শান্তিভঙ্গের অভিযোগে আরও একটি মামলা হয়েছে। পৌরি গড়ওয়ালের পুলিশ সুপার জানিয়েছেন, সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে। আইনের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দীপক কুমারের দাবি, তিনি শুধু একজন অসহায় দোকানদারকে রক্ষা করতে গিয়েছিলেন। তার প্রশ্ন, যারা অপমান করেছে তারা মুক্ত ঘুরে বেড়ালেও তার বিরুদ্ধে কেন মামলা করা হল।
ঘটনাটি নিয়ে মানবাধিকার কর্মী ও সাধারণ মানুষের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রথম কাজ হওয়া উচিত।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories