Saturday, September 5, 2026
28 C
Kolkata

উত্তরাখণ্ডের স্কুলে ৭ বছরের এক মুসলিম শিশুকে পিটিয়ে হাত ভেঙে দিল স্কুলের শিক্ষকরা

উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার ঝাবরেরা গ্রামের একটি সরকারি স্কুলের সাত বছরের এক মুসলিম শিশুকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে। শিশুটির বাবার অভিযোগ অনুযায়ী, একদিন স্কুলে অনুপস্থিত থাকার কারণে শিক্ষক রাকেশ সাইনি ও প্রধান শিক্ষক রবীন্দ্র তাকে নির্মমভাবে মারধর করেন। মারধরের ফলে শিশুটির একটি হাত ভেঙে যায় এবং তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানা যায়। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, প্রধান শিক্ষক রবীন্দ্র শিশুটির মুখে জুতো চেপে ধরেন আর একই সময় শিক্ষক রাকেশ সাইনি শিশুটিকে মারধর করতে থাকে।

এই ঘটনার পর শিশুটির পরিবার ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ঝাবরেরা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে, শিশু সুরক্ষা আইন ২০১৫-এর ৭৫ নম্বর ধারা, ভারতীয় দণ্ডবিধির ১১৫(২) ও ৩৫১(২) ধারায় এফআইআর রুজু হয়েছে এবং তদন্ত চলছে। ঘটনাটি নিয়ে দিল্লি সংখ্যালঘু কমিশনের প্রাক্তন উপদেষ্টা মোহাম্মদ সাদ্দাম মুজীব, শিশু অধিকার সুরক্ষা কমিশন এবং সংখ্যালঘু কমিশনের কাছে অভিযোগ জমা দিয়েছেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories