Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

রান্নাঘরে সুখবর! রান্নার তেলের দাম এক ধাক্কায় ৫০ টাকা কমতে চলেছে

নিউজ ডেস্ক : গত বছরে হে ভোজ্য তেলের দাম লিটার প্রতি ১০০ টাকার মধ্যে ছিল তার দাম বর্তমানে ২০০ টাকার কাছাকাছি। বিশেষ করে রমজান মাসে তেলের এই উচ্চ মূল্য বেগ দেয় ধর্মপ্রাণ মুসলমানদের। মোদি সরকারি জমানায় অন্যান্য সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে মাঝে মাঝেই। তবে এবার ভোজ্য তেলের দাম গত কয়েকমাসে যে হারে বেড়েছে তার সরাসরি আঁচ পড়েছে মধ্যবিত্তের রান্নাঘরে। কিন্তু এবার কিছুটা সস্তা হতে চলেছে ভোজ্য তেল। এরই মধ্যে গত ৫ দিনে প্রায় ১৫ শতাংশ সস্তা হয়েছে রান্নার তেল। আরও জানা যাচ্ছে আগামী কয়েকদিনে মোট ৪০ থেকে ৫০ টাকা কমতে পারে ভোজ্য তেলের দাম।

এই প্রসঙ্গে Federation Of All India Edible Oil Traders-এর সভাপতি শঙ্কর ঠাক্কর জানান, আমেরিকা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল ভারতে আমদানি করা হয়‌। ইদের কারণে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় তেলের উৎপাদন কম হওয়ায় জোগান কম হয়েছিল। যার ফলে কমে গিয়েছিল আমদানি করা তেলের পরিমাণ। এছাড়াও আমেরিকায় বায়োফুয়েলের মাধ্যমে ১৩% রিফাইন্ড অয়েল মেশানোর জায়গায় এই পরিমাণ ৪৬% করে দেওয়া হয়েছিল। পাশাপাশি আবহাওয়ার জেরে তেল উৎপাদন শস্যের ঘাটতির জন্য দাম বেড়েছিল তেলের। সেই জন্যই ভোজ্য তেলের দাম ক্রমাগত বাড়ছিল।

তবে এখন জানা গিয়েছে, রিফাইন্ড অয়েল কতটা মেশানো হবে তা নিয়ে মঙ্গলবার আমেরিকায় একটি বৈঠক হতে চলেছে। আবার মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় প্রচুর পরিমাণে তেল উৎপাদন হয়েছে। যার ফলে কমতে পারে তেলের দাম। ইতিমধ্যেই দাম কমতে শুরু করেছে। তবে আরও দাম কমতে চলেছে ভোজ্য তেলের বলে জানা গিয়েছে। এই খবরে স্বস্তি আসতে পারে মধ্যবিত্ত এবং নিম্ন বিত্তের হেঁসেলে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories